৩৬৫ দিন। সুস্মিত মিশ্র। পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘায় বেড়াতে যাওয়ার পথে হেঁড়িয়ার কাছে বুধবার ভোরে বাসের ধাক্কায় মোটরবাইক চালকের ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হল।এই দুর্ঘটনায় আরো বাইক দুই আরোহী গুরুতর আহত অবস্থায় তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন এ ভর্তি রয়েছে।
মৃত মোটর বাইক চালকের নাম প্রশান্ত ভৌমিক(২০)। মৃত প্রশান্ত মহিষাদল থানর ভোলসারা গ্রামের বাসিন্দা । মোটর বাইকটিতে তিন বন্ধু ছিল। চালক প্রশান্ত ভৌমিক ও দুই বন্ধু শক্তি প্রসাদ জানা ও রাজা পাল। এদের ৩ জনের বাড়ি মহিষাদল থানায় অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। মোটর আরোহী দুই বন্ধু শক্তি প্রসাদ জানা ও রাজা পাল বাড়ি অমৃতবেড়িয়া গ্রামে। তিনজনের কেহ বিবাহ করে নাই। দুজন শক্তি প্রসাদ জানা এবং রাজা পাল বর্তমানে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে।
তিন বন্ধুর স্বপ্ন ছিল দিঘার সৈকত গিয়ে আনন্দ উপভোগ করা এবং জগন্নাথ ধামের মন্দির দর্শন করা। কিন্তু স্বপ্ন স্বপ্নই থেকে গেল। তিন বন্ধুর বাড়িতে শোকের ছায়া নেমে আসে। হেঁড়িয়ার আই সি বলেন, মোটরসাইকেলটিতে তিনজন ছিল। ওরা দিঘার দিকে যাচ্ছিল। পিছন দিকে একটি দিঘাগামী বাসটি মোটরসাইকেলকে ধাক্কা মারে ।
দিঘাতে বেড়াতে যাওয়ার সময় বাসের ধাক্কায় বাইক চালকের মর্মান্তিক মৃত্যু,আহত ২



