৩৬৫ দিন। ভারতকে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে শুভেন্দুর নেতৃত্বে বাংলা অংশগ্রহণ করবে বলে আমি বিশ্বাস করি। আশা করি, আগামীদিনে শিপ বিল্ডিং হাব হিসেবে পৃথিবীর মধ্যে প্রথম স্থানে উঠে আসবে বাংলা। এভাবেই আজ কলকাতায় এসে আগামী দিনে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দেশের সেরার শিরোপা দিতে নেবে বলে আশা প্রকাশ করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করে রাজনাথ সিং বলেন, বিগত কিছু দিনে শুভেন্দু অধিকারীর যে কাজ ও পারফর্মেন্স দেখা যাচ্ছে, তা নিয়ে আজ পুরো দেশে জোর চর্চা শুরু হয়েছে। দেশের অন্যান্য রাজ্যগুলিতেও শুভেন্দুর প্রশাসনিক কাজ নিয়ে আলোচনা চলছে।
নেপালে নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী
নেপালের সাম্প্রতিকতম হড়পা বানে নিখোঁজ হয়েছেন এ রাজ্যের বহু বাসিন্দা। বুধবার সেই সকল পরিবারের সঙ্গে নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই সমস্ত পরিবার গুলির পাশে প্রশাসনিক ভাবে দাঁড়ানোর পাশাপাশি মানবিক দৃষ্টিকোণ থেকে ব্যক্তিগতভাবেও দাঁড়ানোর অঙ্গীকার করেন মুখ্যমন্ত্রী। আর্থিক সঙ্কটে থাকা একটি পরিবারকে নিজের এক মাসের বেতন দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই মাসে তিনি কোনও বেতন নেবেন না। ওই পরিবারকে নিজের বেতন তুলে দিলেন। যে সমস্ত পরিবার নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন বা তাদের প্রিয়জন নিখোঁজ রয়েছেন, তাদের পাশে দাঁড়ানোর জন্য স্বল্পমেয়াদি এবং দীর্ঘমেয়াদি, দু’টি পৃথক সহায়তা পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন প্রশাসনিক আধিকারিকদের। কোনও পরিবারের একমাত্র রোজগেরে সদস্য নিখোঁজ, আবার কোনও পরিবারের রাজমিস্ত্রির কাজ করা উপার্জনকারী সদস্যেরও এখনও সন্ধান মেলেনি। পরিবারের রোজগেরে সদস্য নিখোঁজ হওয়ায় যাঁরা আর্থিক সঙ্কটে পড়েছেন, তাঁদের চাকরি দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে নিখোঁজদের পরিবারের সঙ্গে প্রশাসনের নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখতে বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ওই গ্রুপে প্রত্যেক নিখোঁজের পরিবারের সদস্যদের পাশাপাশি একজন করে সিভিক ভলান্টিয়ার এবং একজন পুলিশকর্মীকে যুক্ত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরিবারের কোনও সমস্যা হলে সরাসরি তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাবে। পরিবারগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন সংশ্লিষ্ট পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ার।
বৃহস্পতিবার থেকে রাজ্যে চালু বিশ্বকর্মা যোজনা
আগামীকাল বৃহস্পতিবার থেকে পশ্চিমবঙ্গ জুড়ে পিএম বিশ্বকর্মা যোজনা প্রকল্প চালু হচ্ছে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে পাশে বসিয়ে তিনি বলেন, পূর্বতন তৃণমূল সরকার বিশ্বকর্মা যোজনা প্রকল্প চালু করতে দেয়নি। আমরা মোদীজির জন্মদিনে এই প্রকল্প চালু করছি। পাশাপাশি আগামী কাল রাজ্যের ১ কোটি ৫৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার মাথাপিছু ৩ হাজার টাকা পাঠানো হবে বলে জানিয়ে শুভেন্দু বলেন, গত মাসে ১ কোটি ৪৮ লক্ষ মহিলা প্রকল্পের সুবিধা পেয়েছিলেন। এ বারে আরও ১০ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন। ১ কোটি ৫৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।
পশ্চিমবঙ্গে সমীক্ষার প্রথম ধাপ ১০০ শতাংশ পূর্ণ
পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ জুড়ে যে ডিজিটাল সেন্সাস বা জনগণনার কাজ শুরু হয়েছে তার প্রথম পর্বে পশ্চিমবঙ্গে ১০০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে বলে আজ জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত ১৬ অগাস্ট থেকে শুরু হয়েছিল হাউস লিস্টিং ব্লক বা বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের কাজ। ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ছিল সময়সীমা। তার মধ্যেই পশ্চিমবঙ্গে সেনসাসের প্রথম ধাপের ফিল্ড ওয়ার্ক ১০০ শতাংশ সম্পূর্ণ হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। আজ তিনি জানান, ১০০ শতাংশ হাউসলিস্টিং ব্লক সম্পূর্ণ। রাজ্যের প্রতিটি জেলা, মহকুমা, ব্লক, পুরনিগম এবং পুরসভার মোট ১,৭৩,০৬৬টি হাউসলিস্টিং ব্লকের কাজ সম্পূর্ণ হয়েছে। তথ্য সংগ্রহে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।৩.৬৯ কোটি প্রত্যাশিত সেনসাস হাউসের মধ্যে ৩ কোটি ৬৮ লক্ষ ৩০ হাজার ১৫০টি বাড়ির তথ্য সংগ্রহ করা হয়েছে। অর্থাৎ প্রত্যাশিত মোট বাড়ির প্রায় ৯৯.৭ শতাংশের তথ্য সংগ্রহ হয়েছে।
শিপ বিল্ডিং হাব হিসেবে প্রথম স্থানে উঠে আসবে বাংলা
কলকাতায় এসে বললেন রাজনাথ সিং



