৩৬৫ দিন। রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মোট ১৩৫টি ঐতিহাসিক স্মৃতিসৌধ ও স্থাপত্যকে নতুনভাবে সাজিয়ে তোলা হবে। ঐতিহাসিক স্থানগুলির উন্নয়ন ও পর্যটন পরিষেবা উন্নত করতে রাজ্য পর্যটন দপ্তর এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মধ্যে মৌ চুক্তি সাক্ষরিত হল। পর্যটন দপ্তর ও এএসআই-এর আধিকারিকদের নিয়ে একটি যৌথ টিম তৈরি করা হচ্ছে। এই পর্যটন প্রকল্পগুলি থেকে যে মুনাফা আসবে, তা কেন্দ্র ও রাজ্য দুই -এর মধ্যে ভাগ করে নেওয়া হবে বলে জানা গিয়েছে। বুধবার পর্যটন মন্ত্রী শংকর ঘোষ ও এএসআই-এর শীর্ষস্থানীয় আধিকারিকদের উপস্থিতিতে এই মৌ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে পর্যটন মন্ত্রী শংকর ঘোষ বলেন, “চুক্তির মাধ্যমে এই ঐতিহাসিক স্মারকগুলিকে ব্যবহার করে অর্থ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। পাশাপাশি যে যে ঐতিহাসিক স্মারকগুলি ভগ্নদশায় আছে রাজ্য সরকার, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর গাইডলাইন মেনে সেই স্মারকগুলির সংস্কার করবে এবং সেই স্মারকগুলিকে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করবে। এই স্মারকগুলির সঙ্গে সামঞ্জস্য রেখে লাইট এন্ড সাউন্ড শো ও কালচারাল প্রোগ্রামের আয়োজন করা হবে। সম্পূর্ণ বিষয়টিকে মনিটর করার জন্য একটি যৌথ টিমকে দায়িত্ব দেওয়া হবে। পশ্চিমবঙ্গের সমৃদ্ধ ঐতিহ্যকে আরও সুন্দরভাবে বিশ্বের সামনে তুলে ধরার পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।” ঐতিহ্যশালী স্থাপত্যের সংস্কারের মধ্যে দিয়ে একটি সুনির্দিষ্ট ট্যুরিজম সার্কিট গঠন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী শংকর ঘোষ।
বাংলার সংস্কৃতিকে প্রবাসীদের কাছে তুলে ধরতে বিশেষ উদ্যোগ পর্যটন দপ্তরের
পর্যটনের প্রসারের ক্ষেত্রে আগামী বছরে ৭ থেকে ৯ জানুয়ারি পশ্চিমবঙ্গে আয়োজিত হবে ‘ভারতীয় প্রবাসী দিবাস’। প্রবাসে থাকা পর্যটকদের কাছে পশ্চিমবঙ্গের ঐতিহ্য তুলে ধরতে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছেন পর্যটন মন্ত্রী শংকর ঘোষ।
কলকাতার পর্যটন কেন্দ্রগুলি পরিদর্শন করার জন্য নিয়ে বিশেষ অ্যাপ চালু করতে চলেছে রাজ্য পর্যটন দপ্তর। কলকাতার দ্রষ্টব্য স্থানগুলি এই বিশেষ অ্যাপে স্থান পাবে। এই অ্যাপে থাকা কিউআর কোড ব্যবহারের মাধ্যমে সহজেই পৌঁছে যাওয়া যাবে কলকাতার ঐতিহ্যশালী দ্রষ্টব্য স্থান গুলিতে। পাশাপাশি নদী কেন্দ্রিক পর্যটন বা রিভার ট্যুরিজম বাড়ানোর দিকেও বিশেষ নজর দিচ্ছে রাজ্য পর্যটন দপ্তর। পর্যটন মন্ত্রী শংকর ঘোষ জানিয়েছেন, রাজ্যের রিভার ট্যুরিজম এর প্রসার করার লক্ষ্যে বর্তমানে চারটি নতুন জাহাজ কেনার প্রক্রিয়া চলছে। এই প্রকল্পের জন্য সব মিলিয়ে খরচ হবে ৫৬ কোটি টাকা। পর্যটনের প্রসারের লক্ষ্যে ভারতীয় রেলের সঙ্গে ও রাজ্য পর্যটন দপ্তর বৈঠক করছে। আগামী দিনে ‘প্যালেস অন উইলস’ এর ধাঁচে পর্যটকদের কাছে নতুন ধরনের পরিষেবা পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিচ্ছে রাজ্য পর্যটন দপ্তর।
রাজ্যের ১৩৫টি স্মৃতিসৌধ নতুন করে সাজিয়ে তুলতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সঙ্গে পর্যটন দপ্তরের মৌ চুক্তি সাক্ষর



