৩৬৫ দিন। শিলিগুড়ি। পুজোর মুখে শিলিগুড়ি গ্রামীন এলাকা রাস্তা সংস্কার নিয়ে সংশয়! পোর্টাল বিভ্রাটে ভাঙা রাস্তার ঝক্কি পেরিয়ে পুজো কাটার আশঙ্কা! শিলিগুড়ি মহকুমা এলাকায় পুজোর আগেই রাস্তা সারাইয়ে কাজ করতে হবে। জানা গিয়েছে, শিলিগুড়ি শহরে মুখ্য সড়ক থেকে অনিগলি খানাখন্দে পূর্ন। এক ঘন্টার বৃষ্টিতে বুধবার শহরে মান্ধাতার আমলের স্মৃতিকে ফিরিয়ে তোলে। মহকুমার গ্রামীন এলাকার চার ব্লকের পরিস্থিতি আরও করুন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুজোর আগেই ১০ই অক্টোবরের মধ্যে রাস্তা সংস্কারের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসনকে। সেমত মাসিক সাধারণ সভা করে শিলিগুড়ি মহকুমা পরিষদের তরফে প্রায় সাড়ে চার কোটি টাকা রাস্তা সংস্কার কাজের প্রকল্প নেওয়া হয়েছে। ১৭টি রাস্তা নির্মান কাজের প্রকল্প হাতে নিয়েছে মহকুমা পরিষদ।
সাধারণ সভায় বৈঠকের পর ১৭টি নতুন রাস্তা নির্মান প্রকল্প বাবদ প্রায় সাড়ে চার কোটি টাকার ডিপিআরও তৈরি করা হয়। তবে বুধবারই টেণ্ডার আপলোডের কথা। তবে পুজোর মুখে রাস্তা সংস্কার প্রকল্প ঝুলছে অনিশ্চয়তার জটিলতার মুখে পড়তে হচ্ছে। শিলিগুড়ি মহকুমা এলাকায় চার ব্লকের ১৭টি পুজোর মুখে রাস্তা নির্মানের কাজের সিদ্ধান্ত হয়।তবে ১২ই সেপ্টেম্বর থেকেই রাজ্যের টেন্ডার পোর্টালে সার্ভার বিভ্রাট দেখা দেয়।টেন্ডার ডট ডব্লিউ বি ডট গভ ডট ইন ইউ এই পোর্টালে রাস্তা নির্মাণের প্রকল্প নিয়ে টেণ্ডার প্রক্রিয়ার জন্য অংশগ্রহণ করতে পারেনি শিলিগুড়ি মহকুমা পরিষদ। টেন্ডার পোর্টালে প্রযুক্তিগত ত্রুটির কারনে বুধবার টেন্ডার পেশের শেষদিনেও টেন্ডারে অংশগ্রহণ করতে পারলো না মহকুমা পরিষদ। যার ফলে ১৭টি রাস্তা নির্মাণ কাজ অনিশ্চয়তায় ঝুলছে।
মহাকুমা পরিষদের আধিকারিকদের তরফে জানা গিয়েছে দশই অক্টোবরের মধ্যে সমস্ত রাস্তা নির্মাণ প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা স্থির করে দেওয়া হয়। তবে প্রযুক্তিগত ত্রুটির কারণে পোর্টাল বিকল হওয়ায় শেষ দিন পেরিয়ে গেলেও প্রকল্প পেশ করা সম্ভব হয়নি। এমনিতেই হাতে কাজের জন্য অত্যন্ত কম সময় রয়েছে। পুনরায় টেন্ডার পোর্টাল খুলে তাতে অংশগ্রহণ করা কিংবা পোর্টালের প্রযুক্তিগত ত্রুটির কারণে সময়সীমা বর্ধিত করা হলেও টেন্ডার প্রক্রিয়ার সম্পন্ন করে ওয়ার্ক অর্ডার প্ৰদানের ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে মহকুমা পরিষদকে। পুজোর আগে নির্দিষ্ট লক্ষ্যমাত্রার মধ্যে এতগুলি রাস্তা নির্মাণ কাজ করা যুদ্ধকালীন প্রস্তুতিতে কতটা সম্ভব তা নিয়ে সংশয়!গ্রামীন এলাকার বাসিন্দাদের দাবি উৎসবের মুখেও ভাঙ্গা রাস্তায় প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে হবে। পুজোর মুখে এই দুর্ভোগ ভোগান্তিতে ক্ষোভ সঞ্চার করছে মহকুমাবাসীদের মধ্যে। এই বিষয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা বিজেপির অজয় ওরাও জানান- মুখ্যমন্ত্রী ১০ই অক্টোবরের মধ্যে পুজোর আগের সমস্ত কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। পুজোর আগে সমস্ত ভাঙ্গা খানাখন্দ হওয়া রাস্তা সংস্কারও নির্মাণ কাজ যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে সম্পন্ন করতে হবে। তবে পুজোর আগে গ্রামীন এলাকার প্রয়োজনীয় ভাঙ্গা রাস্তায় সংস্কার ও নির্মাণ কাজের লক্ষ্যমাত্রায় পৌঁছানো সম্ভব হবে কিনা তা নিয়ে কিছুটা সংশয় আছে। তিনি জানান যেভাবে ভারী বৃষ্টিপাত হচ্ছে বালি তোলা বন্ধ রয়েছে ফলে সে ক্ষেত্রে ঠিকাদারদের কাজের ক্ষেত্রেও সমস্যা হবে সেটা আমরা বুঝতে পারছি।



