৩৬৫ দিন। আমি পড়াশোনা জানি না, তাই তাই জেলা কমিটি আমাকে সব সময় অপমানিত করে। আমাকে অনুষ্ঠান ডাকার পরে আমাকে অপমানিত করে। এভাবেই বিজেপির উত্তর চব্বিশ পরগনা জেলা নেতৃত্ব সহ রাজ্য নেতৃত্বের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়িকা রেখা পাত্র। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এই রেখা পাত্রকেই সন্দেশখালির তথা বাংলার মহিলাদের মুখ বলে পাশে দাঁড় করিয়ে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী প্রয়াত হাজী নুরুল এর কাছে রেখাপাত্র হেরে গেলেও ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থেকে রেখাকে প্রার্থী করে বিজেপি। কিন্তু তারপর থেকে বিজেপি নেতৃত্ব তাকে প্রাপ্য সম্মান দেওয়া তো দূরের কথা তিনি সুন্দরবনের মহিলা এবং অশিক্ষিত বলে প্রতিনিয়ত অপমান করা হচ্ছে বলে প্রকাশ্যে অভিযোগ করলেন রেখা। পাশাপাশি তিনি যদি তার এই অপমানের কোন জবাব রাজ্য নেতৃত্বের কাছ থেকে না পান তাহলে আগামী দিনে তিনি যে প্রয়োজনে দলের বিরুদ্ধে আরো বেশি করে মুখ খুলতে পিছুপা হবেন না তা স্পষ্ট করে জানিয়ে দিয়ে বলেন, অন্যায়ের প্রতিবাদ করতে দলে এসেছিলাম। এখনও যদি অন্যায়ের বিচার না পাই, তাহলে ফের মাঠে নামতে হবে। হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়িকা রেখা পাত্রের অভিযোগ, তিনি পড়াশোনা জানেন না বলে তাঁকে সবসময় অপমানিত করা হয়। দলের শীর্ষ নেতৃত্তের পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে যেন তার অভিযোগ পৌঁছে যায় এমন আশা প্রকাশ করে রেখা পাত্র বলেন, আমার দল, তাই আমি এতদিন কিছু বলিনি। জেলার নেতৃত্ব আমাকে সবসময় মিসগাইড করে। আমি পড়াশোনা জানি না, তাই তাই জেলা কমিটি আমাকে সব সময় অপমানিত করে। আমাকে অনুষ্ঠান ডাকার পরে আমাকে অপমানিত করে। এগুলো আমার পছন্দ হয় না। সেই কারণে আমি জেলার কোনও অনুষ্ঠানে যাই না। আমি আমার বিধানসভা নিয়ে পড়ে থাকি। আমি আশা করব দলের ঊর্ধ্বতন নেতৃত্ব এই বিষয়গুলি বিচার করে দেখবেন। অনেকে বড় নেতা হওয়ার সোশ্যাল মিডিয়ায় ভেসে থাকার চেষ্টা করেন। আমি রাজনীতি করতে আসিনি, মানুষের সমস্যা সমাধানে ২৪ ঘণ্টা কাজ করি। প্রচার করি না।
যদিও রেখা পাত্রের অভিযোগ সম্পূর্ণ সত্য নয় বলে দাবি করে বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি সুকল্যাণ বৈদ্য বলেন, একজন বিধায়ক এবং একজন জেলা কমিটির সদস্য হিসাবে তাঁর যতটুকু সম্মান প্রাপ্য, যা যা পাওয়ার প্রাপ্য, আমরা তা দেওয়ার চেষ্টা করেছি । কিন্তু ওঁর হয়তো কোন জায়গায় কোনও কিছু মনে হয়েছে। সেটা ওঁর ব্যাপার। সামনে পঞ্চায়েত নির্বাচন রয়েছে, একসঙ্গে লড়তে হবে। দলের বড়রা রয়েছেন, তারা বিষয়টা দেখবেন।
আমি পড়াশোনা জানি না, তাই তাই জেলা কমিটি আমাকে সব সময় অপমানিত করে – বিজেপি শাসনের ক্ষেত্রে বিরুদ্ধে বিস্ফোরক বিজেপি বিধায়িকা রেখা পাত্র




