৩৬৫ দিন। পাপ্পা গুহ। উলবেরিয়া। সাইকেলে চেপে কাজে যাওয়ার পথে বাসের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার সকালে রানিহাটি আমতা রাজ্য সড়ক মানিকপীর ও আমতা ১০ নং পোলের মাঝে। পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম নাদিম মিস্ত্রি (২২)। বাড়ি পাঁচলা থানার বনহরিশপুরে। জগৎবল্লভপুর থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার সকালে সাইকেলে চেপে নাদিম মিস্ত্রি আমতায় তার কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে সাতটা নাগাদ আমতা ১০ নং পোলের আগে একটি বাস তার সাইকেলে ধাক্কা মারে। নাদিম রাস্তায় ছিটকে পড়ে। আশঙ্কা জনক অবস্থায় তাকে আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। জগৎবল্লভপুর থানার পুলিশ বাসটিকে আটক করলেও চালক পলাতক।




