৩৬৫ দিন। অভিজাত প্রতিশোধ বোধহয় একেই বলে। স্বামীর বিশ্বাস ভঙ্গের যোগ্য জবাব হিসেবে লেডি ডায়না বেছে নিয়েছিলেন ৮০০ বছরের প্রাচীন ব্রিটিশ রাজ পরিবারের প্রথাকে। স্বামী প্রিন্স ফিলিপের অন্য নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কের জবাব ছিল রাজ পরিবারের চলে আসা পোশাক সংস্কৃতিকে ভেঙেচুরে চুরমার করে দেওয়া। তাই সেদিন রাজ পরিবারের একজনের মৃত্যুর দিনে,রাজকীয় প্রথা ভেঙে সাহসী আধুনিক এবং গ্রিক ফ্যাশন ডিজাইনারের তৈরি এটা কি বলে এখান থেকে জামাটা শুরু হওয়াকে অফ শোল্ডার গাউন পরেন। অবশ্যই এই ঘটনাটি ছিল ঐতিহাসিক এবং ব্যতিক্রমী। এই বিখ্যাত কালো গাউনটির একটি নামও দিয়েছিলেন সেই গ্রীক ফ্যাশন ডিজাইনার, দা রিভেঞ্জ। প্রায় তিন দশক পর আগামী ৯ ডিসেম্বর নিউইয়র্কে সাদেবিস নিলামে তুলতে চলেছে প্রিন্সেস ডায়ানার সেই ঐতিহাসিক প্রতিশোধের পোশাকটি। যার সম্ভাব্য দাম দেড় থেকে তিন কোটি ডলার বা তার বেশি উঠতে পারে। এর আগে ১৯৯৭ সালে মৃত্যুর আগে ডায়ানা দাতব্য কাজের জন্য এটি প্রথমবার নিলামে বিক্রি করেছিলেন।
দ্যা রিভেঞ্জ গাউন
১৯৯৪ সালের ২৯ জুন তৎকালীন প্রিন্স চার্লস এক টেলিভিশন সাক্ষাৎকারে ডায়ানার সঙ্গে সম্পর্কের বাইরে তাঁর পরকীয়ার কথা স্বীকার করেন। ঠিক ওই রাতেই লন্ডনের সার্পেন্টাইন গ্যালারিতে ভ্যানিটি ফেয়ারের একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দেন ডায়ানা। রাজপরিবারের শোক বা নিয়মের তোয়াক্কা না করে তাঁর এই সাহসী কালো পোশাকের উপস্থিতি পপ সংস্কৃতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে, যার নাম ফ্যাশন বিশ্ব দেয় রিভেঞ্জ ড্রেস। মাত্র ৮ ঘণ্টার মধ্যে
প্রিন্সেস ডায়নার বিখ্যাত রিভেঞ্জ ড্রেস বা প্রতিশোধের পোশাকটি তৈরি করেন গ্রিক ডিজাইনার ক্রিস্টিনা স্টাম্বোলিয়ান। কাঁধ-খোলা (অফ-দ্য-শোল্ডার) কালো সিল্কের গাউন।ওই অনুষ্ঠানে ডায়ানার ভ্যালেন্টিনো ব্র্যান্ডের একটি সাধারণ গাউন পরার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে তিনি স্টাম্বোলিয়ানের এই সাহসী পোশাকটি বেছে নেন। তাঁর স্টাইলিস্টের মতে, ডায়ানা সেদিন মিলিয়ন ডলারের মতো দেখতে চেয়েছিলেন।পোশাকটি নিয়ে ডায়নার নিজেরই সংশয় ছিল। তাঁর ধারণা ছিল, এই পোশাক ব্রিটিশ রাজবধূ হিসেবে বেশ সাহসী! আর তাই সেই পোশাকটি কিনলেও তা ওয়ার্ডরোবেই রেখে দিয়েছিলেন তিনি। কিন্তু ওইদিন তিনি সেটা পরেই হাজির হন লন্ডনের সার্পেন্টাইন গ্যালারিতে নৈশভোজে যোগ দিতেই। আর তারপরই হইহই শুরু হয় সেই পোশাক নিয়ে। স্বামী নিজের মুখে ব্যাভিচারিতার কথা স্বীকার করার দিনই এই পোশাকে হাজির হয়ে ডায়না সেই অফ শোল্ডার পোশাকটিকে চর্চার কেন্দ্রে এনে ফেলেন। এর নাম হয় ‘রিভেঞ্জ ড্রেস’।তবে বিষয়টা কেবল সেই পোশাকটির মধ্যেই সীমাবদ্ধ ছিল না। পোশাকের সঙ্গে তিনি যেসব অনুষঙ্গ বেছে নিয়েছিলেন, সেগুলোও আসলে ‘প্রতিশোধমূলক বার্তা’ই দিয়েছিল। এমনকী, তিনি তাঁর বিয়ের উপহারটিও পরিধান করেছিলেন সেই সন্ধ্যায়। প্রিন্সেস ডায়না তাঁর সাজের সঙ্গে কালো হিল জুতো, একটি ক্লাচ ব্যাগ এবং গলায় একটি নজরকাড়া চোকার ব্যবহার করেছিলেন। শোনা যায়, চোকারটি তৈরি করা হয়েছিল হীরা ও নীলকান্তমণি খচিত একটি প্রাচীন ব্রোচ থেকে— যা তাঁকে বিয়ের উপহার হিসেবে দিয়েছিলেন স্বয়ং ‘কুইন মাদার’।তবে এই পোশাকটি আগেও নিলামে উঠেছিল। নিজের সংগ্রহে থাকা আরও ৭৮টি ড্রেসের সঙ্গে এই পোশাকটিও বিক্রি করেছিলেন তিনি। নিলাম থেকে পাওয়া অর্থ দেওয়া হয়েছিল স্তন ক্যানসার এবং এডস নিয়ে কাজ করা বিভিন্ন দাতব্য সংস্থাকে। এবার নতুন করে ডায়নার সেই ‘রিভেঞ্জ ড্রেস’ নিলামে উঠবে আগামী ডিসেম্বরে।
স্বামী ফিলিপের পরকীয়া ফাঁস রাজপরিবারের পোশাক প্রথা ভেঙে জবাব ডায়নার প্রথমবার রাজ সংস্কৃতিভাঙ্গা পোশাক পরে অনুষ্ঠানে দ্যা রিভেঞ্জ গাউন এবার নিলামে




