ভগবানকে দেওয়া ভক্তের অর্ঘ্য অবহেলায় হলো নষ্ট

৩৬৫ দিন। বিশ্বজিৎ ব্যানার্জি ।নদীয়া: নদিয়ার ভীমপুর কদমখালীর কালীমাতা মন্দিরের ৩০ হাজার টাকা অর্থ রোদে পুড়ে জলে ভিজে শেষ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
ঐতিহ্যবাহী জায়গা যেখানে প্রতিবছর লালন মেলা অনুষ্ঠিত হয় l সেখানে আছে একটি কালীমাতা মন্দির দীর্ঘদিন ধরে l সেই কালী মাতা মন্দিরের প্রনামি বাক্সে ৩০ হাজার টাকা অর্থ জলে এবং পুড়ে নষ্ট হয়ে গেল l সূত্রে জানা গেছে, আগে এই মেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের দ্বারা পরিচালিত হত সরকার পাল্টানোর সাথে সাথে এই মেলা কমিটিও কয়দিন আগে বদল হয় এবং তৃণমূল কংগ্রেস পরিচালিত মেলা কমিটির কর্মীরা, তারা স্ব ইচ্ছায় বিজেপি নেতৃত্বদের চাবি থেকে শুরু করে সমস্ত কিছু দায়িত্ব দিয়ে দেন নিজে হাতে। বিজেপি নেতৃত্বরা আজ প্রনামি বাক্স খুললে দেখতে পাই যে জল ঢুকে ১০০/৫০০ টাকার নোট জলে নষ্ট হয়ে গেছে এবং তার সঙ্গে ছিল খুচরো পয়সা l ধরা হচ্ছে আনুমানিক ৩০০০০ টাকা এই প্রণামী বাক্সের ভিতর ছিল l স্থানীয় বিজেপি নেতৃত্বরা এই দেখার পর আরও লোকজন ভিড় জমায় এবং এই নোট রোদে শুকোতে দেন । এই নষ্ট হয়ে যাওয়া অর্থ কোনভাবে যদি ব্যাংকিং ব্যবস্থার মধ্যে দিয়ে ফিরে পাওয়া যায় তার জন্য যা করনীয় সব কিছু করবেন l এই ঘটনা ঘটবার পর এলাকার বিজেপির মন্ডল সভাপতি আনন্দমণ্ডল ঘটনাস্থলে পৌঁছায় এবং তিনি পর্যবেক্ষণ করে ঘটনাটি দেখেন । এই ঘটনা ঘটার পর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Scroll to Top