কলকাতা পুরভোট নিয়ে বিজেপির প্রস্তুতি শুরু

৩৬৫ দিন। ওয়ার্ড ভিত্তিক টিম তৈরি করে পুরসভা নির্বাচনে নামতে চলেছে বিজেপি। রবিবার ৬ নম্বর মুরলি ধর সেন লেনে কলকাতা উত্তর ও দক্ষিণ সাংগঠনিক জেলা নিয়ে পুরো নির্বাচনী কমিটি প্রথমবার বৈঠকে বসে। বৈঠক থেকে বেরিয়ে এসে নির্বাচনী কমিটির পর্যবেক্ষক সুকান্ত মজুমদার বলেন, ‘যারা ভোটে জিততে পারবেন, তাদেরই প্রার্থী করা হবে। কম পক্ষে ১৫০ আসন পাবে দল।’ সূত্রের খবর, ডিলিমিটেশনের পর ২০৯ আসনে প্রার্থী কাদের করা হবে তা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয় বৈঠকে। প্রার্থী বাচাইয়ের ক্ষেত্রে এসওপি তৈরির কথা বলা হলেও দলের পুরোনো নেতারা কাউন্সিলরের টিকিট দেওয়ার দাবি উঠেছে। যদিও গত ৪ মে এর পর দলবদল করে বিজেপি হয়ে ওঠা নেতাদের টিকিট পেলে পুরভোটের আগে দলের ভিতরে আবারও নতুন করে দ্বন্দ্ব দেখা দিতে পারে বলেই মনে করছেন নেতৃত্ব। রবিবারের বৈঠকে নির্বাচনী কমিটির পর্যবেক্ষক সুকান্ত মজুমদার  হাজির ছিলেন রাজু বন্দ্যোপাধ্যায়, রীতেশ তিওয়ারি, অর্থমন্ত্রী ও রাসবিহারির বিধায়ক স্বপন দাশগুপ্ত, বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়, দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলার সভাপতি অনুপম ভট্টাচার্য, উত্তর কলকাতার সাংগঠনিক জেলার সভাপতি তমোঘ্ন ঘোষ সহ অন্যান্য নেতারা। এদিকে, সোমবার হাওড়ার পুর নির্বাচন নিয়ে বৈঠকে বসেন হাওড়ার নির্বাচনী কমিটির পর্যবেক্ষক রাহুল সিনহা।

Scroll to Top