৩৬৫ দিন। তারাতলার গোডাউন বিপর্যয়ের ফলে কর্মীদের মৃত্যু অথবা হাসপাতালে অগ্নিকাণ্ডের মতো বিপর্যয় মোকাবিলা করার জন্য এবারে প্রাক্তন সেনা কর্মী অগ্নিবীরদের নিয়ে বিশেষ অর্জুন বাহিনী গঠন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ মঙ্গলবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে শুরু হল এই অর্জুন বাহিনীর পথ চলা। মুখ্যমন্ত্রী বলেন, অর্জুন বাহিনীতে আপাতত ২০০ জন থাকছে। কলকাতায় ১০০, পাহাড়ে ৫০ আর সুন্দরবনে ৫০। মুকুটমণিপুর,তারাপীঠ, তরাই-ডুয়ার্স, সব জায়গাতেই আস্তে আস্তে রাখব। কলকাতা, দিঘা, দার্জিলিংয়ে সিভিল ডিফেন্স ও বিপর্যয় মোকাবিলার পরিকাঠামো গড়ে তোলা হবে।অগ্নিবীরের প্রথম ব্যাচ জানুয়ারি মাসে পেয়ে যাব। তাদেরও নিয়োগেরও ব্যবস্থা করব।আমাদের কর্মীদের নাম দেওয়া হয়েছে বীর, যাঁরা নেতৃত্ব দেবেন বীর নায়ক। যাঁরা বীর তাদের মাসে ২৫ হাজার, যাঁরা বীর নায়ক ৪০ হাজার টাকা দেওয়া হবে মাসিক।
বড় ধরনের বিপর্যয় ঠেকাতে অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গঠন শুভেন্দুর
- khabar365din
- September 1, 2026
- 4:49 pm
- No Comments





