৩৬৫ দিন। প্রেসিডেন্সি সংশোধনাগারে জেলবন্দি আফতাব আনসারির সেল থেকে আইফোন ও রাউটার মেলার পর তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।এর মধ্যে মঙ্গলবার সেই প্রেসিডেন্সি সংশোধনাগারে সারপ্রাইজ ভিজিট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি ঋষি অরবিন্দের সেল ঘুরে দেখেন। সংশোধনাগারে থাকা বন্দিদের সঙ্গে কথা বলেন তিনি। খোঁজখবর নেন কারা বিভাগের আধিকারিকদের সঙ্গে। দেশের নিরাপত্তার কথা মাথায় রেখে ভবিষ্যতে কারাগারে বন্দিদের কাছে কোনরকম ইলেকট্রনিক গেজেট না পৌঁছায় তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জিরো টলারেন্স নীতি অনুযায়ী সমস্ত রকম সতর্কতা অবলম্বন ও নজরদারি বাড়ানোর জন্য কড়া বার্তা দেন।পাশাপাশি তিনি সংশোধনাগারের মধ্যে থাকা মন্দিরে আরতি করেন।মুখ্যমন্ত্রীর নির্দেশের পর প্রেসিডেন্সি সংশোধনাগারে নিরাপত্তা নজরদারি বাড়ানো হয়েছে। সূত্রের খবর, বন্দিদের কাছে যেসব মানুষ দেখা করতে যাবেন তাঁদের ওপর আরো ও নজর বাড়াতে উদ্যোগী হয়েছে জেল কর্তৃপক্ষ।




