৩৬৫ দিন। পুজোর আগে ১৫০ বছরের ঐতিহ্যবাহী ও পরিবেশবান্ধব ট্রাম ওরাজ্যের পরিবহণ ব্যবস্থাকে ঢেলে সাজানোর ব্লুপ্রিন্ট ঠিক করতে তৎপর হলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। এবার অস্ট্রেলিয়ার কনসাল জেনারেল বার্নার্ড লিঞ্চের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন পরিবহণ মন্ত্রী। মঙ্গলবারের এই বৈঠকে ফোকাস পয়েন্ট ছিল আধুনিক প্রযুক্তির সাহায্যে পরিবহণ ব্যবস্থাকে ঢেলে সাজানো। বিশেষ করে ইউরোপের ধাঁচে কলকাতার ট্রামকে নবরূপ দেওয়ার বিষয়ে বিশদে আলোচনা হয়েছে বলে পরিবহন দপ্তরের কর্তারা জানান। কলকাতা ও শহরতলিতে ট্রামেরপুনরুজ্জীবন ও আধুনিকীকরণের কথা ঘোষণা করেছেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। আধ্যাত্মিক পর্যটনের প্রাণকেন্দ্র কালীঘাট থেকে দক্ষিণেশ্বর, পাশাপাশি সল্টলেক – নিউটাউন সহ শহরতলিতে এই ধীরগতির যানকে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে উন্নত পরিষেবার অঙ্গ করে তোলার কথা তুলে ধরেন তিনি। পরিকল্পনা রূপায়ণ ও বাস্তবায়নের জন্য উন্নত দেশের সঙ্গে আলোচনা প্রক্রিয়া শুরু করেছেন অর্জুন সিং। লক্ষ্য একটাই, আগ্রহী অষ্ট্রেলিয়ার পেশাদার নির্মাণ সংস্থাগুলোকে ট্রাম সহ অন্যান্য পরিবহণের আধুনিকীকরণের কর্মযজ্ঞে সামিল করা।
‘ অস্ট্রেলিয়ার অত্যাধুনিক ট্রাম রাজ্য সরকারের কাছে বিশেষ মডেল’ অস্ট্রেলিয়ার আধুনিক যুগোপযোগী ও দ্রুতগতির ট্রামযথেষ্ট জনপ্রিয় ও গণপরিবহনের বলিষ্ঠ অংশীদার ।দেশ – বিদেশের মানুষেরা এই ট্রামে চড়ে যাতায়াত করেন। পর্যটকদের কাছে বড় আকর্ষণীয় উন্নত মানের এই যান। এবার অস্ট্রেলিয়া,
কলকাতায় তার বিহীন ট্রামের নেটওয়ার্ক গড়ে তুলতে চায় রাজ্য সরকার। শহরের বাস,ট্র্যাক সহ অন্যান্য যানবাহনের যাতায়াতের রাস্তার সঙ্গে সামঞ্জস্য রেখে এই ট্রাম লাইন পুনরুজ্জীবন করা হবে বলে আগেই জানান পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। উল্লেখ্য, ইউরোপের প্রাগ শহরের মতোই পর্তুগালের লিসবন, নেদারল্যান্ডস, এশিয়ার হংকং শহরে ডবল ডেকার ট্রামের গৌরবময় যাত্রা অব্যাহত রেখেছে।বিশেষজ্ঞরা এইসব দেশের ট্রাম কিভাবে চলে,তা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়ার পক্ষপাতি। সেইমতো প্রস্তুতি চলছে জোরকদমে। ইতিহাস বলছে,ঘোড়ায় টানা ট্রাম প্রথম চালু হয় এই শহরে।১৮৭৩ সালে যাত্রা শুরু করা ট্রাম উত্তোরণের নতুন পর্বে রয়েছে বলে দাবি পরিবহণ দফতরের। আধুনিক যুগোপযোগী প্রযুক্তির ট্রাম শহরের গণপরিবহণে যুক্ত করার জন্য এই আলোচনা বেশ গুরুত্ব বহন করছে। পরিবহণ ব্যবস্থার আধুনিকীকরণ, বিশেষত ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবার পুনরুজ্জীবন ও উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনায় অস্ট্রেলিয়ার কনসাল জেনারেলের সঙ্গে উপস্থিত ছিলেন অনঘা, সিনিয়র ইকোনমিক রিসার্চ অ্যান্ড ভিজিটরস অফিসার রাজীব ঘোষ, কর্পোরেট সার্ভিসেস ম্যানেজার এবং অ্যাঞ্জেলিনা নায়ার, সিনিয়র রিসার্চ অ্যান্ড ভিজিটস অফিসার।
ঐতিহ্যবাহী ট্রামের পুনরুজ্জীবন
অস্ট্রেলিয়ার বিনিয়োগকারীদের রাজ্যের নব নির্মাণের জন্য টেন্ডারে অংশ নেওয়ার আহ্বান পরিবহণ মন্ত্রীর
- khabar365din
- September 1, 2026
- 8:32 pm
- No Comments




