৩৬৫ দিন।উলুবেড়িয়া।পাপ্পা গুহ। শ্যামপুরের বাসুদেবপুরে হুগলি নদীর বাঁধ মেরামতের কাজ জোর কদমে শুরু করল সেচ দপ্তর। ইতিমধ্যে বাঁশের খাঁচায় মধ্যে ইট ভরে নদীর পাড়ে ফেলা হয়েছে। জালের মধ্যে ইট ভাঙ্গা দিয়েও ফেলে দেওয়া হয়েছে, যার পোশাকি নাম “ব্যাট”। এছাড়াও জলের স্রোতে নদীর বাঁধে আরো ক্ষয় না হয় সেই লক্ষ্যে ঢেকে দেওয়া হয়েছে ত্রিপল দিয়ে। মঙ্গলবার উচ্চপদস্থ ইঞ্জিনিয়াররা দুপুরে ওই এলাকা পরিদর্শন করেন। তারা পরিস্থিতি খতিয়ে দেখেন। সেচ দপ্তরের এক কর্তা বলেন নদীর কোলে ইট ফেলে দেওয়ায় জলের ধাক্কায় আপাতত নদী বাঁধে নতুন করে ক্ষয় হবে না। এরপর অন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত সোমবার সকালে বাসুদেবপুরে হুগলি নদী বাঁধের প্রায় ২০০ ফুট লম্বা অংশ ধসে পড়ে। এলাকায় থাকা একটি পার্কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। সেচ দপ্তরের বক্তব্য ডিপ চ্যানেল এগিয়ে আসার কারণে ওই এলাকা বিপজ্জনক হয়েছে। তার উপর ডিপ চ্যানেল দিয়ে যখন জাহাজগুলো যাওয়ার সময় হাওড়ার পাড়ের দিকের খুবই কাছ থেকে যাওয়ার ফলে বাঁধের বেশি ক্ষতি হচ্ছে। এই অবস্থায় নদীর ড্রেজিং দরকার বলে মনে করতে সেই দপ্তর। অপরদিকে মঙ্গলবার নদীর ভাঙন দেখতে আসেন শ্যামপুরের বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়। তিনি পূর্বতন সরকারের বিরুদ্ধে সরব হন। তার বক্তব্য এই বাঁধের ভাঙ্গন বলে দিচ্ছে আগের সরকারের কাজে কি ধরনের দুর্নীতি হয়েছে।
শ্যামপুরের বাসুদেবপুরে নদী ভাঙন রোধে কাজ শুরু করল সেচ দপ্তর
- khabar365din
- September 1, 2026
- 3:26 pm
- No Comments





