৩৬৫ দিন। হাওড়া।সুমন আদক।প্রকাশ্য দিবালোকে যাত্রীবোঝাই টোটো উল্টে যাওয়ার ঘটনা এবার হাওড়ার লিলুয়ার বেনারস রোডের তেঁতুলতলা এলাকায়। রাস্তার বড় বড় গর্তে বৃষ্টির জল জমে থাকায় সেগুলি বুঝতে না পেরে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মঙ্গলবার টোটোটি উল্টে যায়। দুর্ঘটনার ছবি ধরা পড়ে এলাকার সিসিটিভি ক্যামেরায়। ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করেন। বাসিন্দাদের অভিযোগ, রাস্তার খানাখন্দের কারণে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। পরে স্থানীয়রাই উদ্যোগ নিয়ে গর্তগুলি সাময়িকভাবে ভরাট করেন। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এলাকায় প্যাচওয়ার্কের কাজ শুরু হয়েছে এবং আগামী দু’দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করা হবে।
যাত্রী নিয়ে মাঝ রাস্তায় উল্টে গেল টোটো!
সিসিটিভিতে ধরা পড়ল দুর্ঘটনার মুহুর্তের ছবি
- khabar365din
- September 1, 2026
- 3:11 pm
- No Comments





