আবার কলকাতা টোকিও বিমান চলাচলের সম্ভাবনা


৩৬৫ দিন।
আগামী বছর ২০২৭ এ ইন্দো- জাপান সম্পর্কের ৭৫ বছর পূর্তি উৎসব উদযাপন হবে কলকাতায়। জাপানের সঙ্গেপশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ঐতিহ্য আদান-প্রদানের মধ্যে দিয়ে বিশেষভাবে এই উৎসব উদযাপন করা হবে। ইন্দো-জাপান সম্পর্কের ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে কলকাতা থেকে সরাসরি জাপান যাওয়ার জন্য বিমান পরিষেবা চালু করার ক্ষেত্রে বিশেষ উদ্যোগ নিল জাপান এবং পশ্চিমবঙ্গ সরকার। শুক্রবার শিল্প সদনে জাপানের বিদেশ মন্ত্রী কুনিমিৎসু আয়ানো এর নেতৃত্বে সাত সদস্যের এক প্রতিনিধি দল রাজ্য সরকারের শিল্পমন্ত্রী তাপস রায় সঙ্গে এক বৈঠক করে। বৈঠকে শিল্পমন্ত্রী তাপস রায় ছাড়াও রাজ্যের তরফে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা সুব্রত গুপ্ত, শিল্প বাণিজ্য দপ্তরের প্রধান সচিব বন্দনা যাদব সহ অন্যান্যরা। বৈঠকের পর শিল্পমন্ত্রী বলেন, ‘আমাদের মধ্যে খুবই ভালো আলোচনা হয়েছে। জাপানের গেজেটস এর ওপরে আমরা নির্ভর করি। আগামী বছর ২০২৭ এ ইন্দো-জাপান সম্পর্কের ৭৫ বছর পূর্তি উদযাপন হবে। এখানে সাংস্কৃতিকর আদান-প্রদান হবে।এখানে ফুড ফেস্টিভ্যাল হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন খাবারের স্টল থাকবে এই উৎসবে। একইসঙ্গে জাপানিজ খাদ্য সম্ভারেরও স্টল থাকবে। সাংস্কৃতিক ফেস্টিভ্যাল হবে। পশ্চিমবঙ্গের সাংস্কৃতিকে আমরা এই উৎসবের মাধ্যমে সকলের সামনে তুলে ধরব।কলকাতায় এই উৎসব উদযাপন হবে। রাজ্যের শিল্পায়ন প্রক্রিয়া বৃদ্ধির জন্য আমরা বিভিন্ন জাপানিজ কোম্পানিকে এখানে বিনিয়োগ করার জন্য আবেদন জানিয়েছি।’
কলকাতা থেকে জাপান সরাসরি বিমান পরিষেবা
বর্তমানে কলকাতা থেকে জাপান যাওয়ার জন্য সরাসরি কোন বিমান পরিষেবা নেই। তবে শীঘ্রই এই পরিষেবা শুরু করার জন্য সব ধরনের উদ্যোগ নিতে আগ্রহ প্রকাশ করেছে জাপান এবং পশ্চিমবঙ্গ সরকার। শিল্পমন্ত্রী তাপস রায়ের কথায়, ‘জাপানের সঙ্গে আকাশ পথে যোগাযোগ বৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। রাজ্য থেকে সরাসরি জাপান যাওয়ার জন্য বিমান পরিষেবা চালু করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই প্রসঙ্গে বিভিন্ন বিমান পরিষেবা প্রদানকারী সংস্থার সঙ্গে আলোচনা করা হবে।উল্লেখ্য, এক সময় কলকাতা থেকে সরাসরি জাপানের টোকিও শহরে যাওয়ার জন্য বিমান পরিষেবা চালু ছিল। ‘ক্যাথে প্যাসিফিক’ বিমান পরিবহন সংস্থার মাধ্যমে কলকাতা থেকে সরাসরি টোকিও এবং হংকং এ বিমান পরিষেবা চলাচল করত। কিন্তু বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পর সেই পরিষেবা বন্ধ হয়ে যায়। তারপর থেকে জাপানে যাবার জন্য কলকাতা থেকে সরাসরি কোন বিমান পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়া হয়নি। এবার সেই উদ্যোগ নিল রাজ্য সরকার।
হ্যাসাল ফ্রী ওয়ার্ক
বিভিন্ন জাপানিজ কোম্পানি যারা এ রাজ্যে কাজ করছে তারা এখানে কাজ করতে এসে যেন কোন সমস্যার মধ্যে না পরেন সে বিষয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়। তাপস রায় বলেন,‘মিৎসুবিশি কোম্পানিকে কেন চলে যেতে হল, এই প্রশ্ন কিন্তু উঠবে। তাই এই রাজ্যে কাজ করতে এসে কোন জাপানিজ কোম্পানি যেন কোন সমস্যার সম্মুখীন যেন না হন সে বিষয়ে আলোচনা হয়েছে। জাপানের বিদেশ মন্ত্রী মৎসুবিশির সঙ্গে কথা বলবেন।একইসঙ্গে বিদ্যুতের দাম কমানোর জন্য রিনিউয়েবল এনার্জি বৃদ্ধি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। শিল্পমন্ত্রী বলেন,‘আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর বিষয়ে ওনারা খুবই আগ্রহী। প্রধানমন্ত্রী সম্প্রতি জাপানে গিয়েছিলেন এবং ওদেশের প্রধানমন্ত্রীও ভারতে এসেছেন। ভারতের সঙ্গে জাপানের সম্পর্ক যেন আরো ভালো হয় সে বিষয়ে আমরা সকলেই উৎসাহী।বাংলায় ক্ষমতার পালাবদলের পর শিল্পের প্রসারে বিশেষভাবে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গে সেমিকন্ডাক্টর উৎপাদন কারখানা গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে জাপানের শিল্পগোষ্ঠী মিৎসুবিশি। প্রস্তাবিত প্রকল্পের জন্য দুর্গাপুর বা পানাগড়ে জমি দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। মিৎসুবিশির প্রতিনিধিরা ফের রাজ্যে এসে প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করবেন বলেও জানিয়েছেন শিল্প মন্ত্রী। শুক্রবার শিল্প সদনে জাপানের প্রতিনিধি দলের সঙ্গে রাজ্যের বৈঠককে তাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Scroll to Top