৩৬৫ দিন। পাঁচ বছর ধরে চলছিল তন্ত্র সাধনা। গুরুদেব অভয় দিয়েছিলেন এ বছর দুর্গাষ্টমিতে সিদ্ধি লাভ হবে। তবে তার জন্য বলি দিতে হবে। সাধনায় মত্ত মঙ্গল চৌধুরী এক মুহূর্ত ভাবেন নি। দুর্গাষ্টমির পূণ্য তিথিতে হাতে তুলে নেন কাটারি। এক কোপে ধর থেকে আলাদা করে দেন স্ত্রী রুম্পার মুণ্ডু। তারপর নির্দেশ মত সেই মুণ্ডু রেখে আসেন সোনামুখির লালবাবা মানাচরের মন্দিরে। কিন্তু এক জনকে বলে দিলে তো হবে না। আরো এক আপন জনকে বলি দিতে হবে। স্ত্রীর পর এবার পালা বাবার। রাজেন্দ্র চৌধুরির বয়স ৭০। অশীতিপর, তাই তাকে মারতে বেশী ঝক্কি পোহাতে হবে না।
কাটারির একটা মোক্ষম আঘাতে তাকে বলি দিতে বড়োজোর ১০ মিনিট লাগে। তার মাথাটা যখন আলাদা করে মন্দিরে নিয়ে যেতে যাবে ঠিক তখন-ই ঘটে অঘটন। মঙ্গলের ভাই রামলক্ষ্মণ বাবাকে খাবার দিতে এসে দেখে ঘরের দাওয়ায় পরে আছে বউদির দেহ, তার মাথা নেই। কিছুটা দূরে বাবাও পরে রয়েছে মৃত অবস্থায় তার মুণ্ডুও প্রায় বিচ্ছিন্ন। দাদা মঙ্গল কী যেন মন্ত্র উচ্চারণ করে হাতের আঙুল কেটে রক্ত উৎসর্গ করছে। ভয়াবহ এই দৃশ্য দেখে চিৎকার করে ওঠে রাম লক্ষ্মণ। তার চিৎকারে ছুটে আসে প্রতিবেশীরা। যদিও মঙ্গলকে ধরতে গিয়ে নাকানিচোবানি খেতে হয় তাদের। হাতে কাটারি নিয়ে সে তখন যাকে সামনে পাচ্ছে তাকেই তাড়া করছে। সিদ্ধি লাভের এত কাছে এসে তা ফসকে যেতে সে ক্রুদ্ধ। শেষে পুলিশের বিশাল বাহিনী এসে শেষ পর্যন্ত মঙ্গলকে গ্রেফতার করে। তার মদতদাতা গুরুকে অবশ্য ধরা যায়নি। তার খোঁজে তল্লাশি চলছে। বিষ্ণুপুরের এসডিপিও অঞ্জলি সুগা বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছই। অভিযুক্ত নিজের হাতের আঙুল কেটেছেন। শরীরেও বেশ কিছু আঘাত রয়েছে। তিনি বর্তমানে বাঁকুড়ায় চিকিৎসাধীন। পুলিশি নিরাপত্তায় রয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁকে গ্রেফতার করে আদালতে পেশ করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট-সহ সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে।” স্থানীয় গ্রামবাসীরা জানাচ্ছেন, মঙ্গল ও তার স্ত্রী রুম্পা বেশ অনেক বছর ধরেই পুজার্চনা করত। গ্রামের একটি মন্দিরে গিয়ে তারা পুজোপাট করতো কারোর সাতে পাঁচে তেমন থাকতো না তবে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতো না। তলে তলে তারা যে এমন মারাত্মক তন্ত্র সাধনা করছে তা কেউ ঘুণাক্ষরেও টের পায়নি। এক বাবাজি আসতেন ঠিক-ই তবে তা মাঝে মধ্যে। সোনামুখিতে এমন হাড়হিম ঘটনা কোনোদিন ঘটেছে কি না তাও কেউ মনে করতে পারছে না।
মহাষ্টমিতে তন্ত্রসাধনার ভয়ানক পরিণতি স্ত্রীর মুণ্ডু কেটে আহুতি
- khabar365din
- October 22, 2026
- 4:24 pm
- No Comments






