বিসর্জনে নাচ নিয়ে রণক্ষেত্র আরামবাগের সতীতলা

৩৬৫ দিন। বিসর্জনে নাচ নিয়ে অশান্তি তার জেরে দশমীর রাতে রণক্ষেত্রের চেহারা নিল আরামবাগের সতীতলা। বাঁশ লাঠি নিয়ে দীর্ঘক্ষণ চললো মারপিট। বাদ গেল না বাড়ি দোকান ভাঙচুর। আরামবাগ থানার আইসি -র নেতৃত্বে বিশাল‌ পুলিশ বাহিনী লাঠিচার্জ করে শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সূত্রপাত দশমীর দিন অর্থাৎ বুধবার বিকেলে। সতীতলা এলাকার বাঁধপাড়া ও ভূমিজপাড়ার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুটি পুজোতেই প্রচুর লোক ছিল‌ তাদের শোভাযাত্রায়। অভিযোগ, কয়েকটি ছেলে নাচতে নাচতে মহিলাদের গায়ে গিয়ে পড়ে। এই নিয়ে কয়েকজন প্রতিবাদ‌ করলে দুপক্ষের মধ্যে মারামারি বেঁধে যায় ক্রমশ তা দুটি পুজোর সংঘর্ষে পরিণত হয়। দু’পক্ষই বাঁশ লাঠি নিয়ে হামলা চালায়। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের প্রাথমিক ভাবে বাধার মুখে পড়তে হয়। পরে আরামবাগ থানা থেকে বিশাল বাহিনী গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বেশ কয়েকজনকে আটক করা‌ হয়। পুলিশ সূত্রে খবর, এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট রয়েছে টহলদারি চলছে। সংঘর্ষের নেপথ্যে কারোর উস্কানি ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

Scroll to Top