৩৬৫ দিন। ছাত্র যুব আন্দোলনের ছবি রাখা যাবে না! দিল্লিতে প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রায়হানের চিত্র প্রদর্শনীতে সেন্সর। ১০৫ টি ছবির মধ্যে ৭৪ টি ছবি-ই সরিয়ে ফেলতে বলল বিকানের হাউস। বুধবার এই বিকানের হাউসেই রায়হানের চিত্রপ্রদর্শনী ছিল। এই প্রদর্শনীর নাম দেওয়া হয়েছিল ‘নো আইডিয়া ইজ় ফাইনাল’ বা ‘কোনও ধারণাই চূড়ান্ত নয়’। রায়হানের অভিযোগ, ওই প্রদর্শনীতে দিল্লিতে হালফিল যে ছাত্র যুব আন্দোলন চলছে তার-ও যে বেশ কিছু ছবি থাকবে তা আগে থেকেই স্থির ছিল। হল কর্তৃপক্ষকে সে সব জানানোও হয়েছিল।
কিন্তু বিস্ময়কর বিষয় হল প্রদর্শনী শুরুর ঘন্টা তিনেক আগে তাঁকে জানানো হয়, তাঁর তোলা ১০৫ টি ছবির মধ্যে ৭৪ টি ছবিই তুলে নিতে হবে। ওই ছবি গুলোতে তাদের আপত্তি আছে। এর জন্য ৩০ মিনিট সময় দেওয়া হয়। অর্থাৎ যে ৭৪ টি ছবি সরিয়ে ফেলা হবে তার বিকল্প ছবি যাতে নিয়ে আসা না যায় সেটিও নিশ্চিত করা হয়। রায়হানের আরো অভিযোগ, শুধু ছবি সরানোই নয় ফাঁকা ফ্রেম পর্যন্ত তাদের রাখতে দেওয়া হয়নি। গোটা ঘটনায় ক্ষুব্ধ রায়হান বলছেন, আমি কোনও রাজনৈতিক মত প্রকাশ করিনি। আমি একজন ফোটোগ্রাফার। চিত্রগ্রাহকের চোখ থেকে ছবি তুলেছি। সেই ছবির প্রদর্শনী করেছি যাতে মানুষ তা দেখে তার সমালোচনা করেন। ভালো মন্দ বিচার করেন। শিল্পীর স্বাধীনতায় এ ভাবে হস্তক্ষেপ ঠিক নয়। ছেলের চিত্র প্রদর্শনীতে সেন্সরে ফুঁসে উঠেছেন প্রিয়াঙ্কাও। তিনি বলেন, ছাত্র যুব আন্দোলনের একটা চরিত্র রয়েছে। গোটা দেশের ছাত্র যুবরা এতে অংশ নিচ্ছেন প্রতিবাদে সামিল হচ্ছেন। সেই ছবি তুলে ধরা কী ভাবে অন্যায় হয়? তাঁর ছেলের প্রদর্শনীতে কাঁচি চলছে বলেই বিষয়টি প্রচারে আসছে তা মনে করেন না প্রিয়াঙ্কা। তিনি বলেন, দেশের যে কোনো প্রান্তে যে কেউ রাষ্ট্র ব্যবস্থাকে সরকারকে প্রশ্ন করলেই তার মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। আজকে রায়হানের প্রদর্শনী থেকে ছবি সরাতে বলা হল কালকে অন্য কারোর সঙ্গে এক জিনিস হবে। সকলকে প্রতিবাদ করতে হবে। যদিও বিকানের হাউস বলছে, ছাত্র যুব আন্দোলন নিয়ে আদালতে একাধিক মামলা চলছে, প্রশাসনিক নানা রকম জটিলতা রয়েছে। তাই প্রদর্শনী ঘিরে যাতে তাদের কোনো বিপাকে না পড়তে হয় তাই কিছু বিতর্কিত ছবি সরিয়ে ফেলতে বলা হয়েছে।
ছাত্র যুব আন্দোলনের ছবি রাখা যাবে না!
দিল্লিতে প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রায়হানের চিত্র প্রদর্শনীতে সেন্সর
- khabar365din
- October 22, 2026
- 4:54 pm
- No Comments






