৩৬৫ দিন। অশোক কুমার মণ্ডল।পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার রথীপুর গ্রামের বাসিন্দা প্রভাস সাঁতরা নামে এক যুবক মুম্বাইয়ের দাদরা এলাকায় একটি বেসরকারি সস্তায় কাজ করতো। মঙ্গলবার রাতে তাকে ঐ সস্তার মালিক দাদরা স্টেশনে বাড়ি যাওয়ার জন্য ট্রেনের তুলে দিয়ে যায় মঙ্গলবার রাতে। এরপর ওই যুবকের সাথে তার পরিবারের লোকেরা যোগাযোগ করার চেষ্টা করলে কোনভাবেই যোগাযোগ করতে পারছে না যে ট্রেনে চেপে ওই যুবক বাড়ি ফিরছিল সেই ট্রেনেও খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তার পরিবারের সদস্যরা বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েছে। যার ফলে ওই ঘটনাকে কেন্দ্র করে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যাওয়া যুবকের পরিবারের সকল সদস্যরা কার্যত হতাশ হয়ে পড়েছেন সেই সঙ্গে তার পরিবারের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় গিয়ে ওই যুবকের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে।
মুম্বাই থেকে ট্রেনে বাড়ি ফেরার পথে নিখোঁজ ঘাটালের যুবক
- khabar365din
- October 22, 2026
- 5:04 pm
- No Comments






