৩৬৫ দিন। সুমন আদক। আসন্ন পুজোর মরসুমে দুর্গাপুজো, দীপাবলি ও ছটপুজোয় যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে চার জোড়া পুজো স্পেশাল ট্রেন চালাবে রেল। হাওড়া-নিউ দিল্লি, কলকাতা-যোগনগরী ঋষিকেশ, কলকাতা-অমৃতসর এবং ভাগলপুর-আনন্দ বিহার টার্মিনাল রুটে চলবে ট্রেনগুলি। হাওড়া-নিউ দিল্লি স্পেশাল ২ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত নির্দিষ্ট দিনে চলবে। কলকাতা-ঋষিকেশ ও কলকাতা-অমৃতসর রুটের ট্রেনগুলিও অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত নির্দিষ্ট দিনে চলবে। ভাগলপুর-আনন্দ বিহার স্পেশাল ১০ অক্টোবর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত প্রতিদিন চলবে। ট্রেনগুলিতে জেনারেল, স্লিপার ও এসি কোচ থাকবে। বুকিং শুরুর তারিখ পরে জানাবে রেল। পাশাপাশি, দিঘা-মালদা টাউন পুজো স্পেশালের সময়সূচিও বদলেছে। ১৭ অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত প্রতি শনিবার চলবে এই ট্রেন।


