৩৬৫ দিন। মার্ক্স লেনিন ভুলে এবারে বিশ্বকর্মায় মজেছে বাংলার সিপিএম। পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচনে জেতার পরে সরকার গঠন করার পর থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারে বারে পশ্চিমবঙ্গে সনাতনী হিন্দুত্বের সংস্কৃতি ফেরানোর আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর সেই আহ্বানে সাড়া দিয়ে এবারে সনাতনী কায়দায় পুজো করার জন্য উঠে পড়ে লাগলো সিপিএম। তবে একেবারে আপাতত মার্ক্স লেনিন ভুলে বিশ্বকর্মা পুজো দিয়েই হাতে খড়ি করতে চাইছেন বাংলার কমরেডরা। আজ কলকাতা হাইকোর্টে সিপিএমের আইনজীবী নেতার রীতিমত জোর গলায় দাবি করেন, ধর্ম পালন আমাদের সংবিধানিক অধিকার!
নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক আগে সংলগ্ন হলদিয়ায় আইওসি গেটের সামনে বিশ্বকর্মা পূজা করার জন্য রাতারাতি পুলিশ প্রশাসনের কাছে ছোটাছুটি শুরু করে দেয়। কিন্তু পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের অনুমতি না পেয়ে রাতারাতি সিপিএমের শ্রমিক সংগঠন সিটু অনুমতি আদায় করতে মামলা দায়ের করে কলকাতা হাইকোর্টে।
আগামী শুক্রবার বিশ্বকর্মা পুজো করার জন্য অনুমতি চেয়ে আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলা দায়ের করে তারা। সেখানে তিনি সিপিএমের শ্রমিক সংগঠন সিটুকে বিশ্বকর্মা পুজো করার অনুমতি দিয়েছেন। অনুমতি পাওয়ার পরে সিপিএমের আইনজীবী নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়ের দাবি, এটাই রাজ্য সরকারের দ্বিচারিতা। রাজ্যের মুখ্যমন্ত্রী একদিকে বলেছেন যাতে বামেরা নবান্নে গিয়ে পুষ্পাঞ্জলি দেয়। অন্যদিকে, হলদিয়াতে শুভেন্দুবাবুর পুলিশ অনুমতি দিচ্ছে না কারণে এই পুজোয় সিটু যুক্ত বলে। এটা তো দ্বিচারিতা। ধর্ম পালন সাংবিধানিক অধিকার। আমরা হাইকোর্টের দ্বারস্থ হই।
ধর্ম পালন আমাদের সংবিধানিক অধিকার – দাবি করে পুজো করার অনুমতি চাইতে হাইকোর্টে সিপিএমের শ্রমিক সংগঠন সিটু, অনুমতি পেতেই ধুমধাম করে পুজোর প্রস্তুতি


