৩৬৫ দিন। জয়দেব সরকার। শিলিগুড়ি। শিলিগুড়ি জলপাইমোড়ে হাই কোর্টের নির্দেশে ভেঙে ফেলা হলো বেআইনি বাড়ি ও দোকানপাট। পরিবারকে টেনে বের করলো পুলিশ। শিলিগুড়ি জলপাইমোড় এলাকায় সরকারি জমিতে অবৈধ ভাবে বাড়ি ও দোকানপাট নির্মাণ করে বসেছিল বেশ কয়েকটি পরিবার।কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নির্দেশে সেখানে অভিযান চালায় পুরনিগম ও পুলিশ। জানা গিয়েছে,মঙ্গলবার শিলিগুড়ি জলপাইমোড় এলাকায় হাইকোর্টের নির্দেশে পুরনিগম অভিযান চালায়। বিশাল পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে জেসিবি নিয়ে ওই এলাকায় অভিযান চলে। আদালতের নির্দেশের পরও সরকারি জমিতে অবৈধভাবে গড়ে তোলা আস্তানা ছাড়তে নারাজ পরিবার।পুরনিগমের জেসিবি-র মুখে দাঁড়িয়ে আশ্রয়হারা আর্তনাদে ফেটে পড়ে পরিবারের মহিলারা। ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় বর্ধমান রোড জুড়ে।
পুলিশ মহিলা শিশুদের পুলিশ উইনার্স বাহিনী মোতায়েন করে পরিবারের মহিলাদের বের করে আনে। উৎসবের মুখে আশ্রয় ও রুজি রুটির সংস্থান হারা হয়ে ক্ষোভে ফেটে পড়ে এলাকা জবরদখল করে থাকা ব্যক্তিরা। একটি বাড়ি ও তার সঙ্গে পাঁচ থেকে ছয়টি অস্থায়ী দোকান কাঠামোয় জেসিবি চালিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।জানা গিয়েছে, রাস্তার একাংশ দখলে নিয়ে সরকারি জমিতে পরপর বাড়ি এবং অস্থায়ী দোকানের পরিকাঠামো গড়ে তোলায় বেশ কিছুদিন ধরেই ওই এলাকায় যান চলাচলের সমস্যার মুখে পড়তে হয়। যানজটে সৃস্টি হয় নিত্যদিন। পরিবারগুলির দাবি শিশু সন্তানদের নিয়ে খোলা আকাশের নিচে এখন কোথায় যাব কিছুই বুঝে উঠতে পারছি না। অন্যদিকে পুর নিগমের অবস্থান কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের তরফে নির্দেশ দেওয়া হয়। একাধিকবার নোটিশ এবং তাদেরকে জানানো হলেও তারা ওই এলাকা দখল মুক্ত করেনি। আদালতের আইন মেনে অভিযান চালানো হয়।


