৩৬৫ দিন। এবিভিপির আন্দোলনের চাপে সুরেন্দ্রনাথ ল কলেজের উপাধ্যক্ষ তরন্নম মহম্মদি পদত্যাগ করেছেন বলে চর্চা শুরু হয়। পড়ুয়াদের উপস্থিতির হার নিয়ে বিতর্কের মধ্যে এই ঘটনা শিক্ষা মহলে সমালোচনার ঝড় তোলে।ছাত্রদের স্পর্ধা নিয়ে বড় করে প্রশ্ন উঠেছে। এই অবস্থায় শনিবার প্রকাশ্যে অবস্থান স্পষ্ট করেন, উপাধ্যক্ষ তরন্নম মহম্মদি। উপাধ্যক্ষ বলেন, পদত্যাগের কোনও প্রশ্নই নেই। যাদের উপস্থিতির হার কম রয়েছে, তাঁদের কথা ভেবে,সোমবার স্পেশাল ক্লাসের ব্যবস্থা করবো। যাতে তাঁরা পরীক্ষায় বসতে চান, তাঁরা যাতে পরীক্ষায় বসতে পারেন, তার চেষ্টা করবো। প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের কাছে আবেদন করবো।
গত বুধবার থেকে, সুরেন্দ্রনাথ ল কলেজে বিতর্ক তৈরি হয়। ৪০ শতাংশ উপস্থিতির হার না থাকলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না বলে কর্তৃপক্ষ জানিয়ে দেন। সেই ঘটনার পর আন্দোলকারী এবিভিপি সদস্যরা দাবি করেন,
উপস্থিতির হার নিয়ে সমস্যা করা হচ্ছে। উপস্থিতির হার কম থাকলেও, পরীক্ষায় বসতে দিতে হবে। এই দাবি নিয়ে সংঘাত তীব্রতর হয়। চাউর হয়ে যায়, চাপের মুখে উপাধ্যক্ষ পদ ছেড়েছেন। কোনো কোনো মহল থেকে ই- মেল করে পদত্যাগের কথা তুলে ধরা হয়। সে কথা নাকচ করে শনিবার তিনি সাফ জানালেন, সোমবার থেকে তিনি শিক্ষাঙ্গনে ফিরছেন।




