ব্রিকসের দৌলতে দিল্লির রাজপথে মহাগুরুদের গাড়ির লড়াই পুতিনের ট্যাঙ্ক vs শি’র রেড ফ্ল্যাগ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাষ্ট্রীয় লিমুজিনটির নাম অরুস সেনাট, যেটিকে প্রায়ই চাকার ওপর দুর্গ বা ফোর্ট্রেস-অন-হুইলস বলা হয়
নিরাপত্তা
গাড়িটি সম্পূর্ণ বুলেটপ্রুফ এবং বিস্ফোরণ-প্রতিরোধী। এটি স্নাইপারের গুলি, ল্যান্ডমাইন বিস্ফোরণ ও গ্রেনেড হামলা সহ্য করতে সক্ষম। রাসায়নিক হামলা থেকে সুরক্ষার জন্য এতে নিজস্ব এয়ার-ফিল্টারিং ব্যবস্থাও রয়েছে। একই সঙ্গে বিশ্বের আর কোনো জিপিএস দিয়ে এই গাড়ি ট্র্যাক করা যায় না। রকেট বা ড্রোন হামলার প্রতিরোধে সাড়ে চার কিলোমিটার ব্যাসার্ধে একটি এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করে।
ইঞ্জিন ও ক্ষমতা
এতে রয়েছে ৪.৪ লিটারের টুইন-টার্বো ভি-৮ হাইব্রিড ইঞ্জিন। এটি ৫৯৮ হর্সপাওয়ার শক্তি ও ৮৮০ নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে পারে। এতে ৯-স্পিড স্বয়ংক্রিয় গিয়ারবক্স রয়েছে।
ওজন ও আকৃতি
গাড়িটির ওজন প্রায় ছয় টন। এর দৈর্ঘ্য ১৮.৯ ফুট।প্রস্থ ৭ ফুট এবং উচ্চতা ৬.৬ ফুট।
অস্ত্র এই গাড়ির ভিতরে স্বয়ংক্রিয় রিভলভিং ১২.৭ ক্যালিবারের কর্ড মেশিন গান রয়েছে। একই সঙ্গে ১২ টি সিঙ্গল ফায়ার গ্রাউন্ড টু গ্রাউন্ড,গ্রাউন্ড টু এয়ার শর্ট ডিসটেন্স ভি ১২ রকেট রয়েছে। প্রস্তুতকারক মূলত লিমুজিন মডেল। রাশিয়ার রাষ্ট্রীয় গবেষণা প্রতিষ্ঠান এনএএমআই এবং অরুস মোটরস যৌথভাবে এই বিলাসবহুল গাড়িটি তৈরি করেছে। কী আছে আউরুস সেনাতে? গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলির একটি হল সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থা। এই গাড়িতে ক্রিপ্টেড যোগাযোগ প্রযুক্তি রয়েছে, যার মাধ্যমে বিশ্বের যে কোনও স্থান থেকে সামরিক, গোয়েন্দা ও সরকারি নেটওয়ার্কের সঙ্গে নিরাপদে যোগাযোগ করা সম্ভব। এ ছাড়া এতে রয়েছে স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, সুরক্ষিত রেডিও ও
ডাটা চ্যানেল এবং রাডার জ্যামিং প্রযুক্তি
এই গাড়িটি যেন এক সামরিক দুর্গ। গাড়িটির নাম হংছি এন৭০১।চীনা ভাষায় ‘হংছি’ শব্দের অর্থ ‘লাল পতাকা’। এটি দেশটির কমিউনিস্ট পার্টির আভিজাত্য ও ঐতিহ্যের প্রতীক।
প্রস্তুতকারক
মূলত লিমুজিন মডেল। রাশিয়ার রাষ্ট্রীয় গবেষণা প্রতিষ্ঠান এনএএমআই এবং অরুস মোটরস যৌথভাবে এই বিলাসবহুল গাড়িটি তৈরি করেছে।
 কী আছে আউরুস সেনাতে?
গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলির একটি হল সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থা। এই গাড়িতে ক্রিপ্টেড যোগাযোগ প্রযুক্তি রয়েছে, যার মাধ্যমে বিশ্বের যে কোনও স্থান থেকে সামরিক, গোয়েন্দা ও সরকারি নেটওয়ার্কের সঙ্গে নিরাপদে যোগাযোগ করা সম্ভব। এ ছাড়া এতে রয়েছে স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, সুরক্ষিত রেডিও ও ডাটা চ্যানেল এবং রাডার জ্যামিং প্রযুক্তি।
নিরাপত্তা
লিমোজিনের বিস্তারিত প্রযুক্তি ভীষণভাবে গোপনীয় রয়েছে। সামরিক গ্রেডের পুরু আর্মার প্লেট।শুধু গুলি নয়,গ্রেনেড,বোমা রুখে দেবে। ২১ ইঞ্চির বিশেষ রান-ফ্ল্যাট চাকা। গাড়ির পাটাতন এমনভাবে তৈরি, যাতে রাস্তার নিচে পেতে রাখা মাইন বা ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস এর ক্ষতি করতে পারে না। ইঞ্জিন ও ক্ষমতা সাড়ে ৫ টন ওজনের এই গাড়িকে দ্রুতগতিতে ছুটিয়ে নিতে এতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী ভি-১২ ইঞ্জিন। ফলে এটি প্রায় ৪০৮ হর্সপাওয়ার তৈরি করতে পারে। ওজন ও আকৃতি সাড়ে ১৯ ফুট লম্বা এবং সাড়ে সাত ফুট চওড়া এই গাড়ির মাটি থেকে উচ্চতা প্রায় ৬ ফুট ৮ ইঞ্চি। প্রতিটি চাকার ওপর বিশেষ চেম্বারে একটি করে অতিরিক্ত চাকা আছে,যেটি ড্যামেজ চাকাকে নিজেই রিপ্লেস করে দিতে পারে। অস্ত্র মূলত কি ধরনের অস্ত্র এই গাড়িতে রয়েছে সেই সম্পর্কে তেমন তথ্য নেই। তবে গাড়ির কেবিনে রয়েছে স্বয়ংক্রিয় বায়ু পরিশোধনের ব্যবস্থা। ফলে বাইরে কোনো রাসায়নিক বা বিষাক্ত গ্যাস হামলা হলেও কেবিনে বাইরের হাওয়া ঢুকতে পারে না। সার্বক্ষণিক কৃত্রিম অক্সিজেন সরবরাহ চালু থাকে।
প্রস্তুতকারক
গাড়িটি তৈরি করেছে চীনের প্রাচীনতম রাষ্ট্রায়ত্ত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এফএডব্লিউ গ্রুপ। ১৯৫৮ সাল থেকে চীনের শীর্ষ নেতৃত্বের জন্য এই ব্র্যান্ডের গাড়ি তৈরি করছে।আগে বিদেশ সফরে চীনা নেতারা আয়োজক দেশের দেওয়া গাড়ি ব্যবহার করতেন। সি চিন পিং সেই প্রথা ভেঙেছেন। নিজের গাড়ি নিজেই নিয়ে জান।

 

Scroll to Top