৩৬৫ দিন।মেদিনীপুর।অশোক কুমার মণ্ডল।পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের চক গড়খাইয়ের চাথালে জলের স্রোতে ভেসে গেলেন সাইকেলসহ এক ফেরিওয়ালা। তাঁর নাম শেখ মতিউর (৪৫) । শনিবার দুপুরে তিনি বাড়ি ফেরার জন্য সাইকেল নিয়ে অজবনগরে চাথাল পেরোতে গিয়ে অসাবধানতাবশত জলের স্রোতে ভেসে যান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাটাল থানার পুলিশ ও সিভিল ডিফেন্স এর কর্মীরা স্পিড বোট নিয়ে তল্লাশি চালায়। তবে সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তিকে পাওয়া যায়নি। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে ওই ফেরিওয়ালার খোঁজে স্পিড বোর্ড নিয়ে ওই এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।। ঘটনাস্থলে রয়েছে ঘাটাল থানার পুলিশ। যার ফলে বিষয়টি জানার পর ওই ফেরিওয়ালার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।
ঘাটালে জলের স্রোতে ভেসে গেল এক ফেরিওয়ালা
এলাকায় চাঞ্চল্য




