বাগনানে এন ডি ব্লকে গৃহস্থের বাড়িতে চুরি

৩৬৫ দিন।পাপ্পা গুহ। বাড়িতে কেউ না থাকার সূযোগে গৃহস্থের বাড়ি থেকে সোনার অলংকার ও নগদ টাকা চুরি করে পালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে বাগনান থানার এন ডি ব্লক এলাকায়। বাগনান থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে এন ডি ব্লকের বাসিন্দা মহুয়া দলুই বৃহস্পতিবার সকালে তার মেয়েকে নিয়ে চিকিৎসার কাছে গিয়েছিলেন। সেই ফাঁকে দুষ্কৃতীরা বাড়ির দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে আলমারি খুলে আলমারির ভিতরে থাকা সোনার অলংকার ও নগদ টাকা চুরি করে পালায়। পরে গৃহবধূ বাড়ি ফিরলে চুরির বিষয়টি তার নজরে আসে। মহুয়া দলুই বলেন বৃহস্পতিবার সকাল পৌনে দশটা নাগাদ মেয়েকে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলাম। স্বামী তার কাজে বাইরে গিয়েছিলেন। বাড়ি ফাঁকা ছিল। তিনি বলেন সকাল সাড়ে দশটা নাগাদ বাড়ি ফিরে লক্ষ্য করি মূল গেটের দরজার তালা ভাঙা। ভেতরে ঢুকে লক্ষ্য করি আলমারি খোলা। জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আলমারির লকার খোলা। ভেতরে কিছু নেই। তিনি বলেন দুষ্কৃতীরা ঘরে থাকা তার নিজের সোনার অলংকার সহ মেয়ের অন্নপ্রাশনে পাওয়া ৫৩ টি সোনার আংটি ও নগদ ২৮ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। এমনকি তার একটা দামি মোবাইল ও চুরি করে নিয়ে গেছে বলে দাবি করেন গৃহবধূ। গৃহবধূর স্বামী পেশায় ঠিকাদার মিঠুন দলুই বলেন ১২ বছর এই এলাকায় থাকলেও এই ধরনের চুরির ঘটনা এই প্রথম। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক কর্তা বলেন পুলিশ তদন্ত শুরু করেছে। খুব শীঘ্রই দুষ্কৃতীরা ধরা পড়বে।

Scroll to Top