৩৬৫ দিন। শুক্রবার ব্যাঙ্ক ধর্মঘট। একদিনের এই ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন (এআইবিওসি)। শুক্রবারের এই ধর্মঘটের পর শনি ও রবিবারের সাপ্তাহিক ছুটি থাকায় টানা তিন দিন ব্যাঙ্ক বন্ধ থাকার পরিস্থিতি তৈরি হয়েছে। ২০২৪ সালের বেতন সংশোধনের সময় পাঁচ দিনের কর্মদিবস নিয়ে লিখিত চুক্তি হয়েছিল। কিন্তু দীর্ঘ আড়াই বছর পার হলেও তা বাস্তবায়িত হয়নি। ধর্মঘটী সংঠনের অভিযোগ প্রতিবারই আইনি জটিলতার অজুহাত দিয়ে সময় চেয়েছে সরকার। ধৈর্যচ্যুতি ঘটায় বাধ্য হয়েই এই ধর্মঘটের পথ বেছে নিতে হয়েছে । দাবি পূরণ না হলে আগামী ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর টানা তিন দিন ধর্মঘট চলবে।


