৩৬৫ দিন। আমাদের লিলুয়াতে একজন সন্ত এসেছিলেন। সন্তের মতোই তিনি দেশপ্রেম, রাষ্ট্রবাদ এবং অখণ্ড ভারতের কথা বলেছেন। ঐতিহ্য কথা বলেছেন তাঁর মতো করে। যাঁরা গ্রহণ করার করবেন, যাঁরা করার নয় করবেন না। তিনি কারও উপর চাপিয়ে দিতে চাননি। আমি কতগুলো
লোককে দেখলাম ভবানীপুর থানার সামনে ছবি পুড়িয়েছে। এখান থেকে সিপি-কে বলছি, ওই লোকগুলোকে অ্যারেস্ট করতে হবে। এভাবেই আজ রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে বাগেশ্বর বাবার ছবি পোড়ানোতে অভিযুক্তদের গ্রেপ্তার করার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু
অধিকারী। তিনি বলেন, গেরুয়া শব্দের অপমান করার আগে একবার নয় পাঁচবার ভাববেন। সাধু-সন্ত সমাজকে অপমান করা, অনেক করেছেন এসব। তুষ্টিকরণের রাজনীতি অনেক হয়েছে। এই তুষ্টিকরণের রাজনীতি করেছেন বলেই আপনাদের সংখ্যা ওই টুকু হয়ে গিয়েছে। তার মধ্যেও চারটি ভাগ। আর আমাদের সংখ্যা বাড়তে বাড়তে এখনই ২০৭। উপনির্বাচনের পর ২০৮, ২০৯ হবে। ২০৮ তো হবেই। আর রেজিনগরটাও ভাল করে লড়ব। ছাড়ার কোনও জায়গা নেই।


