‘দুর্গাপুজোয় আমিষ খাব না নিরামিষ তা কি ভিএইচপি ঠিক করবে নাকি!’ সেলিম

৩৬৫ দিন। নদীয়া:  “বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) কি এখন ঠিক করে দেবে যে বাঙালিরা কীভাবে দুর্গাপূজা পালন করবে? প্রশ্ন তুলে বিশ্ব হিন্দু পরিষদকে তীব্র আক্রমন সেলিমের। সিপিআইএম  পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে নদিয়ার কল্যানী ঋত্বিক সদনে। দু’দিন চলবে এই অধিবেশন। শনিবার অধিবেশনের প্রথম দিনেই বিশ্ব হিন্দু পরিষদকে তীব্র আক্রমণ করলেন মহম্মদ সেলিম। তিনি বলেন, আমি আমার বন্ধুদের বাড়িতে দেখেছি, দুর্গাপূজার সময় অষ্টমীর দিন ‘

জোড়া ইলিশ
ভোগ হিসেবে নিবেদন করা হয়। ওনারা নির্দেশ দিচ্ছে এটা করা যাবে না, ওটা করা যাবে না।  তাদের দলের মানসিকতা চাপিয়ে দেওয়া হচ্ছে।এখানে দুর্গাপূজাকে কেন্দ্র করে সৃজনশীলতার বিকাশ ঘটে। সারা বিশ্বে, বিশেষ করে এশিয়ায়, এমন উৎসব আর কোথাও নেই—এটি এক অনন্য শারদোৎসব। উৎসবের পরিবেশ নষ্ট করার চেষ্টা কেন?
গতকাল মুখ্যমন্ত্রী দাবি করেন,সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্টস হস্টেলের দেওয়ালে নিহত শীর্ষ মাওবাদী নেতা কিষেণজিকে সমর্থন করে নানা স্লোগান লেখা হয়েছে।এই প্রসঙ্গে সেলিম বলেন, কিষাণজি এনকাউন্টার হয়েছে। উনি তো এনকাউন্টার স্পেশালিস্ট হতে চাইছেন যোগীর পরে।
সূত্রের খবর, রাজ্য কমিটির সদস্য ও জেলার সম্পাদকমণ্ডলীর সদস্যদের নিয়ে চলে বিস্তর আলোচনা। মূলত আগামীতে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ের স্ট্র্যাটেজি প্রসঙ্গে আলোচনা হয়েছে। ভোটার তালিকা, সম্ভাব্য পুরভোট এবং বিজেপি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলনের নতুন অভিমুখ, এই তিনটি ক্ষেত্রেই বামেদের আগামী দিনের অবস্থান নিয়ে আলোচনা হয়েছে। অধিবেশনে উপস্থিত ছিলেন, মহম্মদ সেলিম, বৃন্দা কারাত, সূর্য কান্ত মিশ্র, এমএ বেবি, মীনাক্ষী মুখার্জি, দিপ্সিতা ধর, শতরূপ ঘোষ, মোস্তাফিজুর রহমান সহ আরও অনেকে।

Scroll to Top