এস.এস.কে.এম হাসপাতালে মর্মান্তিক ঘটনা!
গাছ উপরে পড়ে মাথায়, মৃত্যু মহিলার

৩৬৫ দিন। এস.এস.কে.এম হাসপাতালে গাছ উপড়ে পড়ে ভয়াবহ ভাবে আগত মহিলার মৃত্যু। সোমবার সকালের দিকে ঘটনাটি ঘটে। প্রায় সকাল আটটা নাগাদ। হাসপাতালের নিউরোলজি বিল্ডিং সংলগ্ন ওপিডি গেট নম্বর ১-এর পাশে বসার জায়গায় হঠাৎই গাছটি উপড়ে ভেঙে পড়ে । সূত্রনুযায়ী, দুর্ঘটনাস্থলে উপস্থিত আরো শিশুসহ দুইজন ব্যক্তির মর্মান্তিকভাবে জখম হয় । আহত মহিলা রাহেদা বিবি ( ৪৬), নলহাটির বাসিন্দা। এবং আহত দুই ব্যক্তি জিল্লার রহমান (৬৮) ও শিশ মহম্মদ শেখ (৭৬ ) । গুরুতর প্রাণঘাতী জখমের জেরে তিনজনকে দ্রুত এস.এস.কে.এম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করানো হয়। গাছটি একেবারে মহিলার মাথায় ভেঙে পড়ে, এই মর্মান্তিক দুর্ঘটনা জেরে হাসপাতালের আধিকারিকরা রাহেদা বিবিকে মৃত বলে ঘোষণা করেন। এবং বাকি আহত ব্যক্তিসহ শিশু প্রয়োজনীয় চিকিৎসাধীনের মধ্যে রয়েছেন।
আচমকা ঘটে যাওয়া এই দুর্ঘটনায় হাসপাতাল চত্বরে ব্যাপক আতঙ্ক ও তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সূত্রনুযায়ী, আখলিমা বিবি ও তাঁর স্বামী আলিম শেখ হায়দারপুরের বাসিন্দা। আখলিমা বিবি নিউরোলজি বিভাগে ভর্তি ছিলেন । বীরভূম নলহাটি থেকে রাহেদা বিবির ঘনিষ্ঠ আত্মীয় আখলিমা বিবির দেখাশোনা করতে এস.এস.কে.এম হাসপাতালে এসেছিলেন। ঘটনাস্থলে এলাকার ভবানীপুরের দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা পৌঁছায়। হাসপাতালের জনসাধারণের ভিড়ের জমায়েত নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করে। হাসপাতালের কী কারণে এরম দুর্ঘটনার সম্মুখীন হতে হল, সেটি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, তদন্তে এখনো পর্যন্ত কোনো পক্ষের কাছ থেকে কোন অভিযোগ দায় হয়নি। আপাতত কোনো ধরনের অস্বাভাবিক বা অপরাধমূলক ষড়যন্ত্রের প্রমাণ মেলেনি। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যের অপেক্ষায় তদন্তকারীরা ।

Scroll to Top