ইকবালপুর এলাকায় উদ্ধার ঝুলন্ত দেহ

৩৬৫ দিন। ইকবালপুর চত্বরে অবস্থিত এলাকার একটি চারতলা যুক্ত  আবাসিক বিল্ডিংয়ের নিচতলার একটি রুমে লম্বমান অবস্থায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার। রবিবার দ্বিপ্রহরের  দিকে ঘটনাটির প্রকাশ্যে আসে এলাকাবাসীর কাছে। প্রায়‌ দুটো বেজে তিরিশ মিনিট নাগাদ। নিহত ব্যক্তির নাম মাজাহার হোসাইন ( ২৩), ইকবালপুর তল্লাটের বাসিন্দা।
স্থানীয়দের বক্তব্যনুযায়ী,  চারতলা আবাসিক বিল্ডিংয়ের নিচতলার একটি ঘরের সিলিং ফ্যানের সাহায্যে দড়ির সাহায্যে লম্বমান অবস্থায় ঝুলন্ত দেহটি পাওয়া যায়। খবরটি প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক উত্তেজনার তৈরি হয়। আত্মীয়-পরিজনদের মধ্যে শোকের ছায়া স্পষ্ট । ঘটনাস্থলে এলাকার স্থানীয়দের সঙ্গে পার্শ্ববর্তী তল্লাটের কৌতূহলী জনসাধারণের ভিড়ের জমায়েত তৈরি হয় । ইকবালপুর পুলিশ স্টেশনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায়। তদন্তকারী কর্মকর্তারা দেহটি উদ্ধারকার্য সম্পন্ন করে। এবং ওই স্থানে অনেকক্ষণ যাবৎ তদন্ত চলতে থাকে কিন্তু কোনো সুইসাইড নোটের হদিস মেলেনি। এস.এস.কে.এম হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। পরক্ষণে দেহটিকে ময়নাতদন্তের পাঠানো হয়। পুলিশ আধিকারিকদের খবরনুযায়ী, তদন্তকারীদের তদন্ত চলছে। আপাতত, ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসলেই অনেক ধোঁয়াশা কাটবে।

Scroll to Top