৩৬৫ দিন। সরকার বদলের পাঁচ মাসের মধ্যেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনেই তাঁর উপরে খুনের চেষ্টা করা হল। মঙ্গলবার সন্ধে ছ’টার সময় ছুঁরি হাতে নিয়ে মমতাকে আক্রমণ করেন এক মহিলা। রাত পর্যন্ত আক্রমণকারীর আসল পরিচয় পাওয়া যায়নি। তবে কালীঘাট থানায় তনিষ্ঠা সাহা নামে এফ আই আর করা হয়েছে তৃণমূল নেত্রী দোলা সেনের তরফে।
কী ঘটেছিল
এদিন সকাল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনের পাশে ‘মিলন সংঘ’ এর পুজোর উদ্বোধন করার আবেদন করেন সেখানকার মহিলারা। সেই অনুযায়ী সন্ধ্যেবেলা মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বের হন। তৃণমূল নেত্রীকে দেখে উপস্থিত জনতা জয়ধ্বনি দিতে থাকে। মমতাকে দেখে উদ্বেলিত জনতা স্লোগান তুলে ‘ওঠে জয় বাংলা’। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় মিলন সংঘের পুজো উদ্বোধনের জন্য পা বাড়ান।
হঠাৎ করেই হামলা
মমতা যখন মিলন সংঘ পূজা উদ্বোধনের দিকে যাচ্ছেন, ঠিক সন্ধ্যে সাড়ে ছটার সময়, হঠাৎ করেই একজন মহিলা মমতার পায়ের সামনে লুটিয়ে পড়েন। তার হাতে ছুঁরি ছিল। তিনি মাদকাসক্ত ছিলেন এবং মদ্যপান করেছিলেন বলে অভিযোগ করে উপস্থিত জনতা। অভিযুক্ত মাটিতে লুটিয়ে থাকা অবস্থায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে অশ্রাব্য ভাষায় গালাগালি শুরু করেন। তৎক্ষণাৎ উপস্থিত জনতা অভিযুক্ত ব্যক্তিকে ঘিরে ধরে। অভিযোগ, সেই সময় কতিপয় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
পরিচয় নিয়ে ধোঁয়াশা
এই ঘটনার পর অভিযুক্ত নিজেকে সিভিক ভলান্টিয়ার বলে পরিচয় দেন। তৃণমূল নেত্রী দোলা সেন জানান, তন্নিষ্ঠা সাহা নামে ওই মহিলা মাদকাসক্ত ছিলেন। তিনি নিজেকে মমতার ভাগ্নি বলে পরিচয় দেন। বাড়ির দরজায় দাঁড়িয়ে, তার বাড়ির সামনে মাটিতে শুয়ে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজও করেন। রাস্তায় শুয়ে পড়েন তিনি। এই ঘটনার কথা কালীঘাট থানায় জানিয়েছেন দোলা সেন। কালীঘাট থানায় দোলা সেন যে অভিযোগ করেছেন, তাতে অভিযুক্তের নাম তন্নিষ্ঠা সাহা হিসেবে দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্ত মহিলাকে আটক করা হয়েছে। এই ঘটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলে বিজেপি সরকারকে নিশানাও করেছেন দোলা। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় পর্যাপ্ত নিরাপত্তা পাচ্ছেন না। তাই এই ধরনের ঘটনা ঘটেছে। নামেই জেড প্লাস সিকিউরিটি রয়েছে, আদতে সবটাই উইথড্র করে নেওয়া হয়েছে।’
দোলা জানিয়েছেন, এই ঘটনার পরে সেখানে দাঁড়িয়ে থাকা দু’জন পুলিশকর্মীর কাছে বিষয়টি জানান তিনি। তাঁরা নিজেদের রাজ্যপুলিশের কর্মী বলে জানান। এবং এ-ও বলেন, কলকাতা পুলিশের অধীনে থাকা এলাকায় তাঁরা কিছু করতে পারবেন না। দোলার দাবি, অভিযুক্ত মহিলাকে পুলিশ দূরে নিয়ে গিয়ে চা খাওয়াচ্ছিল। তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এই ঘটনার সময়ে উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী দোলা সেন, শুভাশিস চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা। দোলা সেন জানান, প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমান মুখ্যমন্ত্রী কি চান না, যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বেঁচে থাকুন।
বাড়ির সামনেই ‘ছুরি’ নিয়ে মমতাকে খুনের চেষ্টা, অভিযোগ থানায়
- khabar365din
- October 13, 2026
- 9:09 pm
- No Comments





