৩৬৫ দিন।নিউটাউন থেকে উদ্ধার ৩০ বছর বয়সী ব্যক্তির বস্তা বন্দি দেহ। জানা গিয়েছে, মুখ থ্যাঁতলান হয়েছে তাঁর।দেহ উদ্ধারের পরই ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য।নিউটাউনের স্বামীজি নগর থেকে এক ওই দেহ উদ্ধার করে পুলিশ। বস্তা দিয়ে দেহ ঢাকা দেওয়া ছিল। মৃত প্রথমে পরিচয় জানা না গেলেও, পরে জানা যায়, তাঁর নাম সৌরভ বিশ্বাস। বয়স আনুমানিক ৩২ থেকে ৩৫ বছরের মধ্যে।ঘটনাস্থলে পৌঁছয় ইকো পার্ক থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।পুলিশ জানিয়েছে, মৃত ওই ব্যক্তির দেহে একাধিক ট্যাটু রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দু-তিন দিন আগে সৌরভকে হত্যা করা হয়েছে। শরীরে একাধিক ক্ষত রয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে। সেই ফুটেজে দেখা গিয়েছে, সৌরভের সমবয়সী এক ব্যক্তি কাঁধে করে বস্তা বন্দি দেহ ফেলে দিয়ে যাচ্ছে দাঁড়িয়ে থাকা একটি বাইকের পিছনে। তার উপরে ইট চাপা দিয়ে দেওয়া হয়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,সৌরভ তিন দিন আগে থেকে নিখোঁজ ছিল। এক স্থানীয় বাসিন্দা বলেন,তাঁর দেহ রাত ৪টে ২০ নাগাদ ফেলে দিয়ে যায়। যে যুবক দেহ ফেলে দিয়ে গিয়েছিল, সে মিনিট খানেক দাঁড়িয়েছিল। এরপরে চলে যায়। আলো না থাকায়, অভিযুক্তের মুখ দেখা যায়নি।বাইকের পিছনে দেহ ফেলে দিয়ে যায়, তার উপরে বস্তা চাপা দেয় এবং ইট রেখে দেয়। আমরা সকাল ৮টা নাগাদ বিধাননগর হাসপাতালে নিয়ে যাই, চিকিৎসকরা জানিয়েছেন,দেহটি কমপক্ষে তিন থেকে চারদিন পুরনো।ঘটনায় চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ইকোপার্ক থানার পুলিশ। অভিযুক্তরা সকলেই মৃত সৌরভের বন্ধু বলে জানা গিয়েছে।
নিউটাউন থেকে উদ্ধার বস্তাবন্দি যুবকের দেহ
তদন্তে পুলিশ
- khabar365din
- August 22, 2026
- 4:24 pm
- No Comments





