৩৬৫ দিন। গঙ্গায় তলিয়ে মৃত্যু নবম শ্রেণির পড়ুয়ার, বালিতে শোকের ছায়া। শুক্রবার বালির পালপাড়া ঘাটে ঘটে ওই মর্মান্তিক দুর্ঘটনা। চোখের সামনে বন্ধুকে গঙ্গার স্রোতে তলিয়ে যেতে দেখে তাকে বাঁচাতে জলে ঝাঁপ দিয়েছিল চার বন্ধু। স্থানীয় বাসিন্দারাও ছুটে এসেছিলেন উদ্ধারে। কিন্তু শেষরক্ষা হল না। দীর্ঘ তল্লাশির পর গঙ্গা থেকে উদ্ধার করা হলেও হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ১৪ বছরের এক কিশোরকে। শুক্রবার বিকেলে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়ার বালির লালবাবা আশ্রম সংলগ্ন পালপাড়া ঘাটে। মৃত কিশোরের নাম রোহিত রজক। সে বেলুড়ের গোপী মোহন চ্যাটার্জি লেনের বাসিন্দা এবং স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার বিকেলে বন্ধুদের সঙ্গে খেলাধূলার পর অন্যান্য দিনের মতোই গঙ্গায় স্নান করতে নামে রোহিত। আচমকাই তীব্র স্রোতে সে জলের মধ্যে তলিয়ে যেতে শুরু করে। বন্ধুকে ডুবে যেতে দেখে তাকে উদ্ধারের জন্য কোনওরকম চিন্তা না করেই জলে ঝাঁপ দেয় চার বন্ধু। ঘটনাটি দেখতে পেয়ে ঘাটে থাকা স্থানীয় বাসিন্দারাও দ্রুত উদ্ধারে এগিয়ে আসেন। তবে গঙ্গায় প্রবল স্রোতের কারণে প্রাথমিকভাবে উদ্ধারকাজ ব্যাহত হয়। বেশ কিছুক্ষণ তল্লাশির পর রোহিতকে জল থেকে উদ্ধার করা সম্ভব।
গঙ্গায় তলিয়ে মৃত্যু নবম শ্রেণির পড়ুয়ার, বালিতে শোকের ছায়া
- khabar365din
- August 22, 2026
- 3:32 pm
- No Comments





