৩৬৫ দিন।এবার হাওড়ার হোটেল-লজে অগ্নিনিরাপত্তা খতিয়ে দেখতে দমকল-পুলিশের যৌথ পরিদর্শন। তারাপীঠ ও কলকাতায় পরপর হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর এবার হাওড়াতেও হোটেল ও লজগুলির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে কড়া নজরদারি শুরু করল প্রশাসন। শুক্রবার হাওড়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার একাধিক হোটেল ও লজে যৌথভাবে পরিদর্শন চালায় দমকল বিভাগ ও গোলাবাড়ি থানার পুলিশ। পরিদর্শনের সময় হোটেল ও লজগুলিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা কতটা কার্যকর, অগ্নিনির্বাপণ সরঞ্জাম সঠিকভাবে রাখা হয়েছে কিনা এবং জরুরি পরিস্থিতিতে অতিথিদের দ্রুত নিরাপদে বের করে আনার জন্য পর্যাপ্ত বিকল্প পথ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হয়। দমকল সূত্রে খবর, পরিদর্শনে একাধিক জায়গায় অগ্নিনিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির ছবি সামনে এসেছে। কোথাও অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকলেও তা যথাযথভাবে কার্যকর অবস্থায় নেই বলে অভিযোগ। আবার বেশ কিছু জায়গায় জরুরি বহির্গমনের পথও বিভিন্নভাবে আটকে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। হাওড়া দমকল বিভাগের স্টেশন অফিসার জয়েশ কাঞ্জিলাল বলেন, “বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। হোটেল-লজগুলিতে ফায়ার সেফটি থাকা প্রয়োজন। আমরা ঘুরে দেখলাম, চার-পাঁচটি জায়গায় কিছু অগ্নিনিরাপত্তা ব্যবস্থা রয়েছে। কিন্তু সেগুলি প্রপারলি কাজ করছে কিনা, তা অনেক জায়গাতেই দেখা যায়নি। এক-দু’টি লজে কোনওরকমে জল দিয়ে আগুন নেভানোর ব্যবস্থা রয়েছে। কিন্তু জরুরি বহির্গমনের ক্ষেত্রে অধিকাংশ জায়গাতেই সমস্যা রয়েছে।”
হাওড়ার হোটেল-লজে অগ্নিনিরাপত্তা খতিয়ে দেখতে দমকল-পুলিশের যৌথ পরিদর্শন
- khabar365din
- August 21, 2026
- 4:48 pm
- No Comments





