মেদিনীপুর কলেজে এসএফআই ও এবিভিপি সংঘর্ষ, আহত দুই পক্ষের বেশ কয়েকজন

৩৬৫ দিন।নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর। যাদবপুরের আঁচ এসে পড়লো মেদিনীপুর কলেজে। শুক্রবার দুপুরে এবিভিপি ও এসএফআই কর্মী সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে। এতে দু পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতির সামাল দেয়। তবে যাদবপুরের রেস মেদিনীপুর কলেজে এসে পৌঁছানোই বিভিন্ন ছাত্র ছাত্র-ছাত্রীদের মধ্যে যথেষ্ট উদ্বেগ দেখা দিয়েছে। তবে ওই দুটি ছাত্র সংগঠনের পক্ষ থেকে একে অপরের বিরুদ্ধে ওই ঘটনার জন্য অভিযোগ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মতন রয়েছে। যার ফলে ওই ঘটনাকে কেন্দ্র করে মেদিনীপুর কলেজ সংলগ্ন এলাকায় শুক্রবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Scroll to Top