কলপাড়ে জমে জল ! বাথরুমে গিয়ে জলে পড়েই গৃহকর্তার মৃত্যু দাসনগরে

৩৬৫ দিন। কলপাড়ে জমে জল ! বাথরুমে গিয়ে জলে পড়েই গৃহকর্তার মৃত্যু দাসনগরে। ঘরের মধ্যে জমে থাকা বৃষ্টির জলে পা পিছলে পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। শুক্রবার ভোররাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার দাসনগরের আলামোহন দাস রোড এলাকায়। মৃতের নাম কাজল দেয়াশী (৪৭)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোর ৩টে নাগাদ বাথরুমে যাওয়ার সময় বাড়ির কলপাড়ে জমে থাকা জলে পা পিছলে পড়ে যান তিনি। এতেই তাঁর মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। শুক্রবার সকালে খবর পেয়ে দাসনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ওই বাড়ির কলপাড়ে জল জমে যায়। সেই জল পুরোপুরি বের হয়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জলে পা পিছলে পড়েই ওই বৃদ্ধের মৃত্যু হয়ে থাকতে পারে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

Scroll to Top