৩৬৫ দিন। ২৪ জুন ২০২৬। খাস কলকাতা শহরে তারাতলায় নির্মীয়মাণ বেআইনি গোডাউন ভেঙে পড়ে মৃত্যু হয় অন্তত ১৯ জনের।মুখ্যমন্ত্রী জানান, কলকাতা পুরসভার আগের বোর্ডে ছাড়পত্র পাওয়া সমস্ত বাণিজ্যিক নির্মাণের কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। হবে বিস্তারিত অডিট।মুখ্যসচিবের নেতৃত্বে তৈরি হয় হাইপাওয়ার অডিট কমিটি। ১২৯ বাড়ির কাজ মাঝপথে বন্ধ করে দেয় সেই কমিটি। মির্জা গালিব স্ট্রিটের হোটেলে হয়নি কোনো অডিট।
ফায়ার লাইসেন্স কীভাবে পেল? প্রশ্ন অগ্নিমিত্রার
মির্জা গালিব স্ট্রিট-সহ সংশ্লিষ্ট এলাকায় থাকা সমস্ত হোটেল ও অতিথিশালায় বিস্তারিত অডিটের নির্দেশ দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরীর।শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। লিখলেন, দুর্ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা রয়েছে। আহতরা যেন দ্রুত আরোগ্য লাভ করেন, এটাই চাইব। স্থানীয় প্রশাসন দুর্গতদের সহায়তা করছে।
তারাতলা কান্ডের পরে দেড় মাস ধরে বিল্ডিং অডিট হওয়ার পরেও কিভাবে চোখ এড়ালো নিউমার্কেটের হোটেল?
প্রশ্ন প্রশাসনের অন্দরে
- khabar365din
- August 19, 2026
- 12:49 pm
- No Comments





