মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে আগুন, মৃত অন্তত ৯

৩৬৫ দিন।তারাপীঠের পর এবার কলকাতা।মঙ্গলবার গভীর রাতে নিউ মার্কেট থানা এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে আগুন লাগে। মুহূর্তে ধোঁয়ায় ভরে যায় ঘর। তখন অধিকাংশ আবাসিকই ঘুমিয়ে ছিলেন। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকল, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধার করা হয় সকলকে। তাঁদের মধ্যে ৯ জন অচৈতন্য অবস্থায় ছিলেন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।এদের মধ্যে অনেকেই বাংলাদেশের নাগরিক ।আর এই ঘটনায় আহত হয়েছেন ছয় জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।রাত ২টোর আগে আগুন, ধোঁয়ায় ঢাকে হোটেল।
জানা গিয়েছে, রাত ২টোর কিছু আগে হোটেলের তিনতলায় আগুনের সূত্রপাত। প্রাথমিক ভাবে এসি বা শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড হয়ে থাকতে পারে বলে অনুমান। তবে আগুনের প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। ফরেনসিক বিশেষজ্ঞদের তদন্তের পর বিষয়টি আরও স্পষ্ট হবে।হোটেলের ঘরগুলি দ্রুত কালো ধোঁয়ায় ভরে যায়। বাইরে থেকে আগুনের শিখা তেমন দেখা না গেলেও গলগল করে ধোঁয়া বেরোতে দেখা যায়। আতঙ্কে আবাসিকেরা বাইরে বেরোনোর চেষ্টা করেন। কিন্তু হোটেলের প্রবেশ ও বেরোনোর পথ ছিল খুবই সরু। ফলে তাঁরা বেরতে পারেননি ঠিক মতো আর উদ্ধারকাজও কঠিন হয়ে পড়ে।৯ জনের মৃত্যু, শিশুও রয়েছে।রাতেই দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় বলে জানা যাচ্ছে। হোটেলটি গলির ভিতরে হওয়ায় বড় গাড়ি নিয়ে বেশি ভিতরে যাওয়া সম্ভব হয়নি। প্রথমে বাইরে থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলে। পরে কর্মীরা ভিতরে ঢুকে তল্লাশি শুরু করেন।

Scroll to Top