ইনফান্তিনো প্রতারণা করেছেন!
চাকরি গেল ফিফা অফিসারের

৩৬৫ দিন। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিশ্বকাপের অংশীদারত্ব বিক্রির পরিকল্পনার সমালোচনা করে প্রথম বিদ্রোহটা কেভিন লামুরই করেছিলেন। একটি সূত্র জানিয়েছে, ফিফার এ সিনিয়র নির্বাহীকে বরখাস্ত করা হয়েছে।ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির এক মুখপাত্র শুধু এটুকু জানিয়েছেন, ইনফান্তিনো কর্মীদের সঙ্গে প্রতারণা করেছেন। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিশ্বকাপের অংশীদারত্ব বিক্রির পরিকল্পনার সমালোচনা করে প্রথম বিদ্রোহটা কেভিন লামুরই করেছিলেন।  ফিফার এ সিনিয়র নির্বাহীকে বরখাস্ত করা হয়েছে।ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির এক মুখপাত্র শুধু এটুকু জানিয়েছেন, ইনফান্তিনো কর্মীদের সঙ্গে প্রতারণা করেছেন বলে অভিযোগ করা প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) কেভিন লামুরের সঙ্গে তাঁদের কাজের সম্পর্কের অবসান ঘটেছে।
ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ নামে একটি কোম্পানি গঠন করে বিশ্বকাপসহ ফিফার বড় টুর্নামেন্টগুলো আয়োজনের স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা ফাঁস হয়। পরে তুমুল সমালোচনার মুখে পরিকল্পনা থেকে সরে আসে ফিফা। তবে পরিকল্পনাটি ফাঁস হওয়ার পর অ্যাসোসিয়েটেড প্রেসের কাছে বিস্ফোরক বিবৃতিটি প্রকাশ করেন লামুর।
৪৬ বছর বয়সী লামুর অভিযোগ করেছিলেন, ইনফান্তিনো কর্মীদের সঙ্গে প্রতারণা করেছেন। বেসরকারি বিনিয়োগের মাধ্যমে আরও বেশি তহবিল সংগ্রহের প্রচেষ্টায় স্বচ্ছতার অভাব রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। অতীতে উয়েফায় ইনফান্তিনোর সঙ্গে কাজ করা লামুর ফিফা সভাপতির প্রতি ইঙ্গিত করে সরাসরি বলেন, এটি একজন মানুষের প্রকল্প। পাশাপাশি লামুর এটাও বলেছিলেন, এই প্রকল্প কেবল বন্ধই করা উচিত নয়,বরং ফুটবল প্রশাসনে শীর্ষ নেতাদের সঠিক প্রশ্নগুলো নিজেদের কাছে করার এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।ফিফার এক মুখপাত্র বিবৃতিতে নিশ্চিত করেন, ফিফা এবং ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে কেভিন লামুরের মধ্যে কাজের সম্পর্কের অবসান ঘটেছে। কেভিনের দুই বছরের সেবার জন্য ফিফা তাঁকে ধন্যবাদ জানাচ্ছে এবং ভবিষ্যৎ জীবনের জন্য তাঁর সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছে। এই বিষয়ে আর কোনো মন্তব্য করা হবে না।

Scroll to Top