খড়্গপুর আইআইটির তিনতলা থেকে পড়ে এক ছাত্রের মৃত্যু

৩৬৫ দিন।পশ্চিম মেদিনীপুর।বৃহস্পতিবার খড়্গপুর আইআইটির নালন্দা কমপ্লেক্স থেকে পড়ে গিয়ে এক ছাত্রীর মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খড়্গপুর আইআইটি চত্বরে। মৃত ছাত্রের নাম অঙ্কিত শর্মা, তার বয়স ১৮ বছর ,তার বাড়ি রাজস্থানের যশবন্তগড় এলাকায়। পুলিশ সূত্রে জানা যায় যে পড়তে যাওয়ার সময় অসাবধানবশত তিন তলা থেকে পড়ে যায় ওই ছাত্র, তাকে উদ্ধার করে আইআইটির বিসি রায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে দেখার পর মৃত বলে ঘোষণা করে। ওই ছাত্র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। খড়্গপুর টাউন থানার অন্তর্গত হিজলী  ফাঁড়ির পুলিশ ঠিক কি কারণে ওই ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখার জন্য ঘটনাস্থলে গিয়ে তদন্তের কাজ শুরু করেছে। তবে ওই ছাত্রের মৃত্যুর ঘটনা নিয়ে কোন মন্তব্য করতে চায় নি খড়্গপুর আইআইটি কর্তৃপক্ষ। যার ফলে ওই ঘটনাকে কেন্দ্র করে খড়্গপুর আইআইটি চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। চলতি বছরেই একাধিকবার খড়্গপুর আইআইটি চত্বর থেকে বেশ কয়েকজন পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সামনে এসেছিল। ২০২৫ সালে খড়্গপুর আইআইটির সাত ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। তাঁদের মধ্যে পাঁচ জনের ঝুলন্ত দেহ মিলেছিল।কদিন আগে ক্যাম্পাস চত্বরের ভিতরে একটি কোয়ার্টার থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় এক তরুণ সহকারী অধ্যাপকের দেহ  ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন। মৃত ওই অধ্যাপকের নাম ডঃ দীপক রেড্ডি পুল্লাগুরাম। বয়স ছিল ৩৬ বছর।

Scroll to Top