৩৬৫ দিন। মুর্শিদাবাদে সাইকো কিলিং! চার ভাইজিকে পর পর হাঁসুয়া দিয়ে কোপালো কাকা। চারজনের মধ্যে একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বাকি তিন জনের অবস্থা আশঙ্কাজনক। জঙ্গিপুর হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। ঘটনায় অভিযুক্ত গোলাম সারওয়ার ওরফে বাদশাকে গ্রেফতার করেছে সুতি থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকালে বাড়ির সামনে খেলছিল ৪ টি শিশু। আচমকা হাঁসুয়া তুলে নিয়ে তাদের দিকে তেড়ে যায় বাদশা। কেউ কিছু বুঝে ওঠার আগে তাদের সে পর পর কোপাতে থাকে। কোনো মতে দুটি শিশু পালিয়ে ঘরে ঢুকে পড়লে তাদের ঘরে ঢুকে বেপরোয়া কোপায় ওই ব্যাক্তিরা। শিশুদের আর্তনাদে আশপাশের বাসিন্দারা ছুটে এসে তার হাত থেকে হাঁসুয়া কেড়ে নিয়ে তাকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দেয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্যাক্তিগত রাগ থেকেই হামলা। তবে স্থানীয়রা বলছেন, অভিযুক্ত বাদশা সাইকো। আগেও সে শিশুদের মারধর করেছে। পুলিশের প্রাথমিক বক্তব্য, ধৃত যুবক মাঝেমধ্যে মানসিক সমস্যার ওষুধ খেতেন। তবে ঘটনার সময় তাঁর মানসিক পরিস্থিতি ঠিক কী ছিল, তা এখনও স্পষ্ট নয়। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। এদিকে, পরিবারের ৪ শিশুর মধ্যে একজনের মর্মান্তিক মৃত্যু এবং বাকি তিনজনের আহত হওয়ার ঘটনায় শোকের ছায়া রঘুনাথপুরে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রতিবেশীরা।





