শালবনি ব্লকের পড়াসিয়া ও আসনাবনি এলাকায় হাতির তাণ্ডব

৩৬৫ দিন।পশ্চিম মেদিনীপুর।বুধবার রাতে  পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের নয় নম্বর কাশিজোড়া অঞ্চলের পড়াসিয়া ও আসনাবনি এলাকায় তিনটি দলছুট হাতি চলে আসে।। এরপর ওই তিনটি হাতি গ্রামের সবজি চাষের জমিতে গিয়ে তান্ডব চালিয়ে কয়েক বিয়া জমির ফসল নষ্ট করে বলে গ্রামবাসীরা অভিযোগ করেন এছাড়াও আসনাবনি গ্রামের বাসিন্দা অসিত রায়ের বাড়িটি ভেঙে তাণ্ডব চালায় তিনটি হাতি।। যার ফলে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।গ্রামবাসীদের পক্ষ থেকে বিষয়টি বন বিভাগকে বিষয় টি জানানো হয়। বন বিভাগ এর পক্ষ থেকে ঘটনাস্থলে গিয়ে ওই তিনটি হাতিকে অন্যত্র সরিয়ে  নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়।। সেই সঙ্গে বন বিভাগের পক্ষ থেকে এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয় এবং ঘটনাস্থলে গিয়ে বন বিভাগের কর্মীরা, ওই তিন টি হাতির গতিবিধির উপর নজরদারি শুরু করেছে।। তবে ওই  তিন টি হাতি যেভাবে বিভিন্ন গ্রামে ঢুকে সবজি চাষের ক্ষতি করছে তাতে এলাকার বাসিন্দারা ফসলের প্রচুর ক্ষতির আশঙ্কা করছেন। বিশেষ করে শসা ও বরবটি চাষের জমিতে গিয়ে তাণ্ডব চালাচ্ছে। ওই তিন টি হাতি শসা চাষের জমিতে গিয়ে মনের আনন্দে শসা কাছে। বলে  গ্রামবাসীরা জানান। সেই সঙ্গে যেভাবে তিনটি হাতি এলাকার বিভিন্ন গ্রামে গিয়ে দাপিয়ে বেড়াচ্ছে তাতে আরো ঘরবাড়ি ও ফসলের ক্ষতির আশঙ্কা করছেন এলাকার গ্রামবাসীরা। বৃহস্পতিবার ওই তিনটি হাতি আসনাবনির  জঙ্গলে রয়েছে সন্ধ্যা হলে ফের জঙ্গল থেকে বেরিয়ে খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে ঘর বাড়িয়ে ফসলের ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা।

Scroll to Top