৩৬৫ দিন। পশ্চিম মেদিনীপুর। বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর লোকাল থানার অন্তর্গত মাদপুর এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে জানা যায় যে ঝাড়গ্রাম জেলার লালগড় থানার নেপুরা গ্রাম পঞ্চায়েতের চক পাতুড়িয়া ও লাগাটা গ্রামের মহিলা শ্রমিকরা দুটি ইকো গাড়িতে করে মাদপুর এলাকায় ধান রোয়ার কাজে যাচ্ছিলেন। সেই সময় মাদপুর এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের উপর একটি ট্যাংকারের ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনটি ঘটে। ওই দুটি গাড়িতে থাকা শ্রমিকদের মধ্যে ঘটনাস্থলে একজন মহিলা শ্রমিক মারা যায়, আহত হয় ১৬ জন শ্রমিক । খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় খড়্গপুর লোকাল থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে পুলিশ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক। মৃত মহিলা শ্রমিকের নাম লতিকা দল সিং তার বয়স ৪৫ বছর, তার বাড়ি ঝাড়গ্রাম জেলার লালগড় থানার নেপুরা অঞ্চলের চক পাতুড়িয়া গ্রামে এবং আহত সকলেরই বাড়ি চকপাতুড়িয়া ওর লাগাটা গ্রামে। মর্মান্তিক ওই দুর্ঘটনার খবর এলাকায় পৌঁছলে গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। তবে ঠিক কি কারণে ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার জন্য পুলিশ তদন্তের কাজ শুরু করেছে।।
মাদপুরে জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত এক আহত ১৬
- khabar365din
- August 13, 2026
- 4:27 pm
- No Comments





