পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ মহিলা সদস্যার
বিজেপির পঞ্চায়েতে গোষ্ঠীকোন্দল

৩৬৫ দিন।কাঁথি।সুস্মিত মিশ্র। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলব্লকের বিজেপি পরিচালিত অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভ্রা পন্ডার  বিরুদ্ধে হেনস্থা,  মারধরের অভিযোগে সরব ওই গ্রাম পঞ্চায়েতেরই আর এক বিজেপি সদস্যা রীতারানী সাহু অধিকারী। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তী তিনি। নেপথ্যে ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভ্রা পন্ডার বিরুদ্ধে বিভিন্ন সরকারি কাজে কাটমানি নেওয়া, আর তার জেরে দলিয় প্রধানের বিরুদ্ধে তাদের অনাস্থা আনাকেই দায়ি করছেন অভিযোগকারী গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যা। গতকাল ত্রাণের জিনিসপত্র কি এসেছিল তা দেখতে চাওয়াতে তাকে প্রধান হেনস্থা ও মারধর করে বলে অভিযোগ। অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৮। তৃণমূল ও বিজেপি দুই দল পায় আটটি করে আসন। বাকি দুটি আসন পায় সিপিএম। এক সিপিএম সদস্যের সমর্থনে বোর্ড গঠন করে বিজেপি। প্রধান হয় বিজেপির শুভ্রা পন্ডা। এবার সেই শুভ্রা পন্ডাকে সরাতে জোট বাঁধেন বিজেপির অন্যান্য গ্রাম পঞ্চায়েত সদস্যরা। প্রধানের বিরুদ্ধে অনাস্থা চেয়ে গত ১৯শে আগস্ট ৬ বিজেপির সদস্য চিঠি দেয় মহিষাদলের বিডিওকে। এবার সেই অনাস্থার জন্যই গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যকে হেনস্থা ও মারধর করা হয়েছে বলে দাবি করলেন ওই গ্রাম পঞ্চায়েতেরই বিজেপি সদস্য। তবে এই ঘটনা ঘিরে গেরুয়া শিবিরের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসায় যথেষ্ট অস্বস্তিতে বিজেপি র মহিষাদল ব্লক নেতৃত্ব। মন্ডল সভাপতি থেকে মহিষাদ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সকলেই জেলা নেতৃত্বর হস্তক্ষেপ চেয়ে সরব হয়েছেন।

Scroll to Top