৩৬৫ দিন। অশোক মণ্ডল।মেদিনীপুর।পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার গোছাতি গ্রাম পঞ্চায়েতের গোছাতি গ্রামের বাসিন্দা ৬৪ বছর বয়সী কেশব ঘোড়াই ২০২০ সাল থেকে বিধবা ভাতার টাকা পাচ্ছে।। চলতি আগস্ট মাসেও তার একাউন্টে বিধবা ভাতা টাকা ঢুকেছে। বুধবার বিষয়টি এলাকায় জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ভেরিফিকেশন করার সময় বিষয়টি নজরে আসে স্থানীয় প্রশাসনের। কিভাবে একজন পুরুষ মানুষের অ্যাকাউন্টে ২০২০ সাল থেকে বিধবা ভাতা টাকা ঢুকলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এলাকার বাসিন্দারা। সেইসঙ্গে যারা ওই ঘটনায় যুক্ত তাদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
দাসপুরে পুরুষের অ্যাকাউন্টে বিধাতা ভাতার টাকা এলাকায় চাঞ্চল্য
- khabar365din
- August 26, 2026
- 4:33 pm
- No Comments




