রেল লাইনের পাশ থেকে ব্যাক্তির মৃতদেহ উদ্ধার

৩৬৫ দিন।রেল লাইনের পাশ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর ডিভিশনের চেঙ্গাইল ষ্টেশনের কাছে। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম শঙ্কর প্রামানিক (৬৬) । বাড়ি চেঙ্গাইল কলাবাগান এলাকায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে পাঠিয়েছে। জানা গেছে শনিবার সকালে চেঙ্গাইল ষ্টেশনের ডাউন লাইনের পাশে ওই ব্যাক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে উলুবেড়িয়া জিআরপি পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। পুলিশের প্রাথমিক অনুমান ট্রেনের ধাক্কায় ওই ব্যাক্তির মৃত্যু হয়েছে।

Scroll to Top