সাধারন মানুষের সঙ্গে প্রতারনার অভিযোগে বাগনানে গ্রেপ্তার এক

৩৬৫ দিন। চারগুন টাকা ফেরত দেওয়ার নাম করে একাধিক মানুষের কাছ থেকে টাকা ও সোনা হাতিয়ে নেওয়ার অভিযোগে শুক্রবার রাতে বাগনান থানার পুলিশ এক ব্যাক্তিকে গ্রেপ্তার করল। ধৃত ব্যাক্তির নাম সাহাবুল মল্লিক। বাড়ি বাগনান থানার হাটুরিয়া এলাকায়। ধৃতকে শনিবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাকে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে সাহাবুল মল্লিক চারগুন টাকা ফেরত দেওয়ার প্রলোভন দেখিয়ে একাধিক মানুষের কাছ থেকে টাকা তুলছিল। তার বিরুদ্ধে কয়েক লক্ষ টাকা তোলার অভিযোগ ছিল। এমনকি তারা টাকা ও সোনার গয়না ফেরত দেওয়ার কথা বললেও সাহাবুল সেইসব ফেরত দিচ্ছিলনা। সম্প্রতি এই বিষয়ে এই ব্যাক্তি বাগনান থানায় লিখিত আভিযোগ দায়ের করলে শুক্রবার বাগনান থানার পুলিশ সাহাবুলকে গ্রেপ্তার করে।

Scroll to Top