৩৬৫ দিন। তারাপীঠে এবং কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার পর মেদিনীপুর শহরে হোটেল এবং শপিংমল গুলিতে শুক্রবার সারপ্রাইজ ভিজিট করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিন তিনি মেদিনীপুর শহরে স্টেশন রোডে বেশ কয়েকটি হোটেলে যান এবং কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে দেখেন ফায়ার লাইসেন্স ঠিক মতন রয়েছে কিনা। অগ্নি নির্বাপক ব্যবস্থা কেমন রয়েছে। আগুন লাগলে বিকল্প সিঁড়ির কোন ব্যবস্থা রয়েছে কিনা।একটি হোটেলে কাগজপত্র এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা ঠিক নেই বলে তিনি হোটেল টিকে সিল করার নির্দেশ দিয়ে যান। এই মুহূর্তে মেদনীপুর শহরের কেরানিতলা এলাকায় একটি বহুতল শপিংমলে তিনি সারপ্রাইজ ভিজিট করছেন। এই বিল্ডিংটি অবৈধ বলে একটা অভিযোগ রয়েছে।
মেদিনীপুর হোটেল, শপিংমলে সারপ্রাইজ ভিজিট মন্ত্রী অগ্নিমিত্রা পালের
- khabar365din
- August 21, 2026
- 5:13 pm
- No Comments





