ইস্টবেঙ্গল ০ এসসি দিল্লি ০
(টাইব্রেকারে ৫-৩ গোলে জয়ী ইস্টবেঙ্গল)
৩৬৫ দিন। রোহন রায় চৌধুরী। ফুটবলে ভালো খেলার দাম তখনই যখন একটা দল বক্সের মধ্যে প্রাপ্য সুযোগ কাজে লাগাতে পারে। আর এটা যদি না হয় তখন বিনা কারণে টেনশন নিতে হয় সাপোর্টারদের। বুধবার সন্ধ্যায় যুবভারতীতে সেটাই হল যার সাক্ষী থাকল হাজার তিরিশ লাল হলুদ সমর্থক। ইন্ডিয়ান আর্মির থেকে অনেক বেশি শক্তিশালী দিল্লি। এবারের ডুরান্ডে চার ম্যাচে ২১ গোল করে নজর কেড়েছে। তার উপর শেষ আটে বড় ব্যবধানে জয় পেয়েছে। এমন একটা দলের সঙ্গে সেমিফাইনালে ইস্টবেঙ্গলের চাপ বাড়িয়েছিল পিভি বিষ্ণুর না থাকা। কোয়ার্টার ফাইনালে তাঁর গোলেই জিতেছিল লাল-হলুদ। বুধবাসরীয় সন্ধ্যায় তাঁর জায়গায় নামলেন বিপিন সিং। তাতে অবশ্য লাভের লাভ কিছু হল না। দলে বাঘা বাঘা ফরোয়ার্ডরা থাকলেও গোলের দেখা পেতে পুরো ৯০ মিনিট তীর্থের কাকের মতো অপেক্ষা করতে হল হাবাস বাহিনীকে। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৫-৩ গোলে জিতে ফাইনালে গেল ইস্টবেঙ্গল।
ভুরি ভুরি সুযোগ নষ্টের প্রদর্শনী, অবশেষে টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল
- khabar365din
- August 19, 2026
- 5:01 pm
- No Comments





